শিরোনাম
◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ০৪:৪১ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ০৪:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রোটিয়াদের উড়িয়ে দিয়ে যুব বিশ্বকাপ শুরু আফগানিস্তানের

স্পোর্টস ডেস্ক : গতকাল দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে অনূর্ধ্ব ১৯ ওয়ানডে বিশ্বকাপ। আসরের শুরুতে স্বাগতিকদের উড়িয়ে দিয়েছে আফগানিস্তান। প্রোটিয়াদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে আফগানরা।

আফগানদের এদিনের জয়ের নায়ক লেগ স্পিনার শফিকউল্লাহ গাফারি। ‘নতুন রশিদ খান’ নিয়েছেন ৬ উইকেট। ৯.১ ওভারে মাত্র ১৫ রানে ৬ উইকেট নেন এ স্পিনার।

আগে ব্যাট করে মাত্র ১২৯ রানে গুটিয়ে যায় দ.আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। জবাবে মাত্র ২৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩০ রান করে আফগান যুবারা। তার মানে ১৫০ বল হাতে রেখে জিতেছে আফগানিস্তান।

কিম্বারলিতে টস জিতে আগে ব্যাট করে স্বাগতিকেরা। কিন্তু ইনিংসে ছিলো চরম ব্যাটিং ব্যর্থতা। মাত্র তিনজন দুই অঙ্কের ঘরে রান করেন। অধিনায়ক ব্রিস পারসনস ৪০, লুক বিফোর্ট ২৫ ও নিচের দিকে জেরাল্ড কোয়েৎজে ৩৮ করেন।

শফিকুল্লাহর লেগ স্পিন বুঝতেই পারেননি প্রোটিয়া ব্যাটসম্যানরা। তার ৬ উইকেটে প্রথম ম্যাচেই ইনিংসে ৫ উইকেট দেখল টুর্নামেন্ট। এ ছাড়া ফজলে হক ও চায়নাম্যান স্পিনার নুর আহমেদ ২টি করে উইকেট নেন।

ব্যাটিংয়ে ইব্রাহিম জাদরান ও ইমরানের হাফ সেঞ্চুরিতে সহজ জয় পায় আফগানরা। জাদরান ৫২ ও ইমরান ৫৭ রান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়