শিরোনাম
◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ০৩:৫৬ রাত
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ০৩:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোলাইমানি হত্যায় ট্রাম্পের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলার ঘোষণা ইরানের, ব্রিটিশ রাষ্ট্রদূতকে বহিস্কারের আহ্বান জানালেন বিচার বিভাগের মুখপাত্র

শাহনাজ বেগম : বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে ইরানের শীর্ষ কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধী আদালতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, তার প্রশাসন ও মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা করেছে বলে দেশটির বিচার বিভাগের শীর্ষ মুখপাত্র গোলাম হোসেইন ইসমাইলি জানিয়েছেন । নিউ ইয়র্ক টাইমস

সোলাইমানি হত্যার ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে ইরানের মর্মান্তিক ও শক্তিশালী যুদ্ধাপরাধের মামলা রয়েছে এবং এটি জিততে পারে বলেও আশা করে তিনি বলেন, মার্কিন সামরিক বাহিনীর এই পদক্ষেপটি যে সন্ত্রাসবাদী কাজ তাতে কোন সন্দেহ নেই। ট্রাম্প ব্যক্তিগতভাবে এই ফৌজদারি আইনটির আদেশ দিয়েছিলেন এবং এটিই হবে কোর্টের সবচেয়ে শক্তিশালী প্রমাণ। সেজন্যই তার বিরুদ্ধে ইরান, ইরাক এবং হেগ কোর্টে (আন্তর্জাতিক আদালত বিচার) আন্তর্জাতিক আদালতে মামলা করতে চাইছে বলে জানান তিনি। এছাড়াও তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে দেশ থেকে বহিষ্কার করা উচিত বলেও সংবাদ সম্মেলনে এসমাইলি হুঁশিয়ারি দেন। সম্পাদনা : রাশিদুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়