শিরোনাম
◈ সৌদিতে হুথিদের হামলা, তবু কেন যুদ্ধে নামছে না মক্কা জোট? ◈ মদিনায় ইউরেনিয়ামের বিশাল ভাণ্ডার, জোরালো হচ্ছে সৌদির পারমাণবিক পরিকল্পনা ◈ ‘ওয়ান কার্ড’ হতে পারে প্রযুক্তিনির্ভর জনসেবার একক সমাধান ◈ নতুন সরকারের দায়িত্ব নেওয়ার ২১০ দিন পর প্রথম সচিব সভা, থাকছে যেসব বিষয় ◈ প্রেম-রোমান্সের আড়ালে ভয়ংকর ফাঁদ, টার্গেট বিত্তশালীরা ◈ জাতিসংঘের নতুন বিশ্ব মানচিত্রে কেন আপত্তি ভারত-জাপান-ইউক্রেনের ◈ তিন মাসে ব্যাংকে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ◈ কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ সেপ্টেম্বরের ১৩ দিনেই রেমিট্যান্স এলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা ◈ ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ০৬:২৬ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ০৬:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গিনেস বুকে নাম ওঠাতে সাড়ে ছয় কিলোমিটার লম্বা কেক তৈরি করে বেকার অ্যাসোসিয়েশান কেরালা

মেহেরুবা শহীদ: ভারতের কেরালায় ত্রিশূর শহরে বুধবার দেড় হাজার বেকার ও রাঁধুনী একটি কেক তৈরি করে। ১২ হাজার কেজি ময়দা ও চিনি দিয়ে তৈরি করা হয়েছে কেকটি। ১০ সেন্টিমিটার চওড়া এ কেকের ওজন ছিল ২৭ হাজার কেজি। এনডিটিভি

ওই দিন উৎসব মুখর পরিবেশে তৈরি হওয়া এ কেক দেখতে ভিড় জমিয়েছেন অসংখ্য মানুষ। কেক বানানোর জন্য শহরের রাস্তায় সারিবদ্ধভাবে রাখা হয় কয়েক হাজার টেবিল। সেই সব টেবিলের ওপরে রেখেই তৈরি করা হয় কেকটি। কেক তৈরির সময় সাদা টুপি পরেন রাঁধুনীরা।

‘বেকার অ্যাসোসিয়েশান কেরেলা’র সভাপতি নওশেদ বলেন, প্রাথমিকভাবে ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস’ থেকে কেকটির দৈর্ঘ ধরা হয় ছয় হাজার পাঁচ শত মিটার। তবে গিনেস বুক থেকে এখনো কোনো চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়নি। উল্লেখ্য, ২০১৮ সালে ৩.২ কিলোমিটার দৈর্ঘের কেক তৈরি করে সর্বশেষ গিনেস বুকে তুলেছিল চীন। সম্পাদনা: সিরাজুল ইসলাম

  • সর্বশেষ