শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ০৪:২৪ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ০৪:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান সফরে পেস বোলিং কোচ রামানায়েকে, ফিল্ডিং ও স্পিন কোচ সোহেল

রাকিব উদ্দীন : নিজ দেশের কোচিংয়ে ডাক পড়ায় বাংলাদেশের পেস বোলিং কোচ থেকে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান চার্ল ল্যাঙ্গেভেল্ট। হুট করে চলে যাওয়ার কারণে বর্তমানে বাংলাদেশের পেস বোলিং কোচ পদটি ফাঁকা পড়ে আছে। এদিকে সামনে আসছে পাকিস্তান সফর। এমতাবস্থায় অন্তর্বর্তীকালীন পেস বোলিং কোচ হিসেবে শ্রীলঙ্কান ক্রিকেটার চাম্পকা রামানায়েকে নিয়োগ দিয়েছে বিসিবি। বোর্ডের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

এছাড়া পাকিস্তান সফরে ড্যানিয়েল ভেট্টরি ও রায়ান কুক না যাওয়ায় ফিল্ডিং এবং স্পিন বোলিং কোচের দায়িত্বে থাকবেন বাংলাদেশের সোহেল ইসলাম। তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে চলতি মাসেই পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। আগামী ২৪, ২৫ এবং ২৭ জানুয়ারি লাহোরে অনুষ্ঠিত হবে এই তিন ম্যাচের সিরিজ।

প্রসঙ্গত ল্যাঙ্গেভেল্ট চলে যাওয়ায় বাংলাদেশের পরবর্তী পেস বোলিং কোচ কে হচ্ছেন সেটি নিয়ে আলোচনা করছে বিসিবি। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ ওটিস গিবসনের সঙ্গেও আলাপ করেছে তারা। পাশাপাশি সাবেক প্রোটিয়া পেসার নানটি হাওয়ার্ডও কোচ হওয়ার আগ্রহ দেখিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়