শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ০৬:৩৩ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ০৬:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাবারের পাশে ইঁদুরের বিষ্ঠা, আর্টিস্টিক ফুডের বাবুর্চির জেল

জাগো নিউজ : আর্টিস্টিক ফুড রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্ট। এ রেস্টুরেন্টের বাইরের পরিবেশ বেশ চকচকে, কিন্তু রান্নাঘরের চিত্র পুরো আলাদা। লেবেলবিহীন, তারিখবিহীন পাউরুটি তৈরি করছে। খাবারের পাশে তেলাপোকা ও ইঁদুরের বিষ্ঠা। ফ্রিজে অস্বাস্থ্যকরভাবে কাঁচা মাংসের সঙ্গে রান্না খাবার রেখে দিয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আর্টিস্টিক ফুডে এমন দৃশ্য দেখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট পংকজ চন্দ্র দেবনাথ। এ অপরাধে প্রতিষ্ঠানটির প্রধান বাবুর্চিকে কারাদণ্ড দেয়া হয়েছে।

পংকজ চন্দ্র দেবনাথ জানান, তেজগাঁওয়ের আর্টিস্টিক ফুডে মোবাইল কোর্ট পরিচালনাকালে তাদের রান্নাঘরের রেফ্রিজারেটরে প্রচুর পরিমাণে কাঁচা ও রান্না করা খাবার, স্প্রিংরোল, বাটার ইত্যাদি একই সঙ্গে খোলা অবস্থায় পাওয়া যায়। কোনো ধরনের লেবেলবিহীন, তারিখবিহীন পাউরুটি ইত্যাদি পাওয়া যায়। পোড়া তেল ব্যবহারের জন্য রেখে দিয়েছে।

এছাড়া খাবার রাখার স্থানে প্রচুর পরিমাণে তেলাপোকা ও ইঁদুরের বিষ্ঠা দেখতে পাওয়া যায়। এসব অপরাধে আর্টিস্টিক ফুডের প্রধান বাবুর্চিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে বেশ কিছু মেয়াদহীন পণ্য ধংস করা হয় বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়