শিরোনাম
◈ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ে ভারতের মাফিয়া গ্রুপ জড়িত! ◈ সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল, আমি কৃতজ্ঞতার সঙ্গে ফিরিয়ে দিয়েছি: তাসনিম জারা ◈ ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা ও মেজাজ নিয়ে মার্কিনিদের মধ্যেই তৈরি হয়েছে গভীর সংশয়! ◈ জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী ◈ তিন মাসে একবার পত্রিকার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ব্যাংক থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে: রুমিন ফারহানা ◈ উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি ◈ দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার: অর্থমন্ত্রী ◈ জু‌নের দ্বিতীয় সপ্তা‌হে হ‌বে বিসিবির নির্বাচন! ◈ যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি নন ট্রাম্প

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ০১:৪৩ রাত
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ০১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোববার বন্ধ থাকবে যুক্তরাষ্ট্র দূতাবাস

জেরিন : আগামী রোববার শান্তিতে নোবেলজয়ী মার্কিন নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের জন্মদিন উপলক্ষে ঢাকার মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯ জানুয়ারি মার্কিন দূতাবাসের কনস্যুলার সেকশন, আর্চার কে ব্লাড লাইব্রেরি ও অ্যাডুকেশন ইউএসএ স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকবে। মার্টিন লুথার কিং জুনিয়রের জন্মদিনে আমেরিকায় জাতীয় ছুটি পালন করা হবে।

তবে দূতাবাস বন্ধ থাকলেও যুক্তরাষ্ট্রের নাগরিকদের জরুরি সেবা দেয়া হবে। তাদের জরুরি সেবার জন্য ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করতে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়