শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ◈ হা‌বিবুল বাশার সুমন জাতীয় দ‌লের প্রধান নির্বাচক ◈ ট্রাম্পের আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান ◈ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন ◈ ২৫ মার্চ কালরাত: এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ ◈ সাভারের কুখ্যাত সিরিয়াল কিলার সেই ‘সাইকো সম্রাট’ কারাগারে মারা গেছে, শেষ হলো অপরাধ অধ্যায়

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২০, ০৬:৫২ সকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২০, ০৬:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লস অ্যাঞ্জেলেসের বিদ্যালয়ের উপর যাত্রীবাহী বিমান জ্বালানি ফেলায় অসুস্থ ৬০ জন

মেহেরুবা শহীদ: মঙ্গলবার দ্য ডেলটা এয়ারলাইন্সের এ উড়োজাহাজটি লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে জরুরি অবতরণের সময় এ ঘটনা ঘটে। এতে অসুস্থ হয়ে পড়ে ওই অঞ্চলে অবস্থিত ছয়টি স্কুলের শিক্ষার্থীরা। একই সঙ্গে অসুস্থ হয়ে পড়ে সেখানকার বাসিন্দারাও। বিবিসি

এ বিষয়ে দেশটির ফেডারেল এভিয়েশন প্রশাসনের মুখপাত্র অ্যালেন কেনিটিজার বলেন, কিভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার জন্য তদন্ত চলছে। জরুরি অবতরণের সময় বিমান থেকে জ্বালানি ফেলার নিয়ম থাকলেও তাতে কিছু বিধিনিষেধ আছে। যেমন লোকালয়ে জ্বালানি ফেললে অবশ্যই অনেক বেশি উচ্চতা থেকে ফেলতে হবে। যাতে করে সেই জ্বালানি মাটিতে পৌঁছানোর আগেই বাতাসে মিশে যায়।

ওই অঞ্চলের মেয়র এলিজাবেথ আলকান্টার বলেন, স্কুলের ওপর জ্বালানি ফেলার খবর শুনে আমি খুবই কষ্ট পেয়েছি। কারণ ওই স্কুলগুলোতে খুব অল্প বয়সী শিশুরা পড়াশুনা করছে। সম্পাদনা:রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়