শিরোনাম
◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী ◈ ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সহায়তা দেওয়া হব: প্রধানমন্ত্রী ◈ মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ◈ টস করার সু‌যোগও পায়‌নি, টানা বৃষ্টিতে বা‌তিল বাংলা‌দেশ-‌নিউজিল‌্যা‌ন্ডের দ্বিতীয় টি-টো‌য়ে‌ন্টি ◈ পা‌কিস্তান সুপার লি‌গের ফাইনালে খেলতে না‌হিদ রানাকে অনু‌মো‌তি দি‌লো বি‌সি‌বি 

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২০, ০৪:১৩ সকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২০, ০৪:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও এভিয়েশন ঢাকা কনসোরটিয়ামের (এডিসি) মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে

লাইজুল ইসলাম : আজ রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই চুক্তিতে স্বাক্ষর করেন, বেবিচক কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান এবং এডিসি‘র পক্ষে মিতসুবিসি কর্পোরেশনের জেনারেল ম্যানেজার মি. ইয়াসুনোরি সাকামোতো স্বাক্ষর করেন।

এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মহিবুল হক, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো, জাইকা বাংলদেশ অফিস এর চীফ রিপ্রেজেন্টেটিভ হিতোশি হিরাতা সহ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেবিচক, দাতা সংস্থা জাইকা, উপদেষ্টা প্রতিষ্ঠান নিপ্পন কোয়েই ও ঠিকাদার প্রতিষ্ঠান এডিসি‘র সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল নির্মাণ প্রকল্পটি গতবছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন ও ফলক উন্মোচন করেন। তৃতীয় টার্মিনাল প্রকল্পের কাজ সমাপ্ত হলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বছরে প্রায় ২ কোটি যাত্রী চলাচল করতে পারবে। নিশ্চিত হবে আন্তর্জাতিক মানের আধুনিক সুযোগ-সুবিধা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়