শিরোনাম
◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায় ◈ বঙ্গভবনে সপরিবারে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ ঢাকা থেকে চট্টগ্রাম, ট্যুরিস্ট ভিসার আড়ালে বাংলাদেশে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা ◈ দ্বিতীয় টে‌স্টে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে জিত‌তে না পার‌লে আত্মসম্মানের ব্যাপার ছিল: প‌্যাট কা‌মিন্স ◈ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ ◈ ‘আমার ৯ বিয়ের তথ্য মিথ্যা, কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই’: ইসলামী আন্দোলন নেতা মিছবাহর চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে প্রথম দিনের দাপ্তরিক কাজ শুরু নবনির্বাচিত রাষ্ট্রপতির ◈ প্রাথমিক শিক্ষায় মনিটরিং-জবাবদিহিতায় আসছে নতুন নীতিমালা ◈ রাজধানীতে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য ◈ আইসি‌সি র‌্যা‌ঙ্কিং‌, টেস্ট ক্রিকে‌টে বাংলাদেশ এখন ৬ নম্বর দল

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২০, ১১:১০ দুপুর
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২০, ১১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিলকে অলিম্পিক পদক ও কোপা আমেরিকার শিরোপা উপহার দিতে চান নেইমার

স্পোর্টস ডেস্ক : দুটি বিশ্বকাপে অনেক আশা নিয়ে গেলেও খালি হাতে দেশে ফিরেছিলেন ব্রাজিলের প্রাণ ভোমরা নেইমার। তবে দেশকে বড় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করার নেশা যেনো তাকে পেয়ে বসেছে। নতুন বছরে দুটি বড় টুর্নামেন্ট- অলিম্পিক গেমস ও কোপা আমেরিকা আছে। দুটি টুর্নামেন্টেই দেশকে চ্যাম্পিয়ন করতে চান পিএসজির এ তারকা ফরোয়ার্ড।

পায়ের পুরোনো চোটে বেশ কিছুদিন ছিলেন মাঠের বাইরে। সুস্থ হয়ে মাঠে ফিরেই গোল করেছেন নেইমার। কিন্তু তাতেও জেতেনি না তার দল পিএসজি। অবশ্য এ নিয়ে নেইমারের তেমন একটা আক্ষেপ নেই। চোট কাটিয়ে ফর্মে ফেরাটাই তো তার জন্য বড় কিছু।

ম্যাচের পর এমন আভাস দেওয়ার পাশাপাশি দেশের জার্সিতে গায়ে জড়ানোর কথাই বলেছেন। চোটের কারণে সর্বশেষ ঘরের মাঠে কোপা আমেরিকায় ছিলেন দর্শক হয়ে। তারও আগে বিশ্বকাপে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি।

আর ব্রাজিলও অনেকটা পথ গিয়ে শূন্যহাতে বাড়ি ফেরে। তবে এবার নতুন করে সবকিছু সাজাতে চান নেইমার। এ বছর বড় দুটি আসর। এক অলিম্পিক, দুই কোপা আমেরিকা। এই দুই প্রতিযোগিতায় সর্বোচ্চ দৌড়টাই দিতে চান নেইমার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়