শিরোনাম
◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২০, ০১:১৯ রাত
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২০, ০১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জম্মু ও কাশ্মীরে ধৃত পুলিশ অফিসার দাবিন্দর সিং’এর বাড়িতে ছিল জঙ্গিরা, একে ৪৭ ও দুটি পিস্তল উদ্ধার

রাশিদ রিয়াজ : পুলিশ অফিসার দাবিন্দর সিং জঙ্গিদের নিয়ে কাশ্মীরের বাইরে যাওয়ার সময় জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে ধরা পড়েন।  হিজবুল মুজাহিদিন জঙ্গিদের সঙ্গে ধৃত ডেপুটি সুপারিটেন্ড সম্পর্কে এমনই তথ্য জানা গিয়েছে সূত্র মারফৎ। তাঁকে গ্রেফতারের পরেই, পুলিশ অফিসারের বাড়িতে তল্লাশি চালিয়ে বিস্তারিত তথ্য জানা গিয়েছে। দুটি পিস্তল এবং একটি একে ৪৭ রাইফেলও পাওয়া গিয়েছে ওই পুলিশ অফিসারের বাড়িতে।

শুক্রবার জঙ্গিদের দক্ষিণ কাশ্মীরের সোফিয়ান থেকে নিজের বাড়িতে নিয়ে যান ওই পুলিশ অফিসার  এবং সেখানে রাতে থাকে জঙ্গিরা। সেনাবাহিনীর ১৫ নম্বর হেডকোর্য়াটারের ঠিক পাশেই ওই পুলিশ অফিসারের বাড়িতে রাত্রিবাস করে হিজবুল মুজাহিদিনের অন্যতম শীর্ষ নেতা নভেদ বাবু, ও তার দুই সঙ্গী ইরফান এবং রফি। শনিবার সকালে তারা জম্মু রওনা হয়, সেখান থেকে তারা দিল্লি যাওয়ার পরিকল্পনা করেছিল।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, একাধিকবার নভেদ বাবুকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছেন পুলিশ পদক পাওয়া পুলিশ অফিসার দাবিন্দর সিং।গত বছরে তাঁকে জম্মু নিয়ে গিয়েছিলেন তিনি। তাঁকে জেরা করছে নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার যৌথ তদন্তকারী দল। দু সপ্তাহ পড়েই যেখানে প্রজাতন্ত্র দিবস, সেই উপলক্ষ্যেই দাবিন্দর সিং এর সফর কিনা, তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।

পুলিশ জানিয়েছে, দাবিন্দর সিং এর চলাফেরার ওপর নজর রাখছিল তারা, এবং শুক্রবার সকাল থেকে নভেদ বাবুর ওপর। অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় যখন তিনি জঙ্গিদের নিজের বাড়িতে নিয়ে যান, সেই সময় গোপনে তাঁর ওপর নজর রাখছিল সাধারণ পোশাকের পুলিশ।

একদিন আগে, ১৫ জন বিদেশি প্রতিনিধি দলকে রিসিভ করতে তাঁকে শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হয়। দুদিনের জম্মু ও কাশ্মীর সফরে এসেছিলেন তাঁরা। সূত্রের খবর, কেউই ভাবতে পারেনি, জঙ্গিদের সঙ্গে তাঁকে গ্রেফতার করা হবে।

সূত্রের খবর, শনিবার সকাল ১০টা নাগাদ তিন জঙ্গিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন দাবিন্দর সিং। শ্রীনগর থেকে ৬০ কিলোমিটার দূরে, গাড়িটি আটকায় পুলিশ।

পুলিশ সূত্রের খবর, নভেদ বাবুর গ্রেফতারি বড় সাফল্য, তার মাথার দাম ছিল ২০ লাখ টাকা। সূত্রের খবর, গত কয়েকবছরে পাঁচবার পাকিস্তান গিয়েছে ইরফান, তার কার্যকলাপ নিয়ে ধাঁধায় ছিল নিরাপত্তাসংস্থাগুলি।

  • সর্বশেষ