শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ক্রিকেটার বোদুগুম অ‌খি‌লেশ‌ সব ধর‌নের ক্রিকেটে ৮ বছরের  নিষিদ্ধ ◈ ফিফা সভাপতির পাশ থেকে সরে দাঁড়াল ওয়েলশ ফুটবল অ্যাসোসিয়েশন ◈ ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডে চতুর্মুখী তীব্র যানজট, অচল ঢাকা-সিলেট-কুমিল্লা মহাসড়ক ◈ ৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না ◈ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৭ ◈ রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি, সংসদের কাছে ভোটার তালিকা চাইল ইসি ◈ নবায়নযোগ্য জ্বালানিতে জোর, সরকারি ভবনে সৌর প্যানেল চান প্রধানমন্ত্রী ◈ পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি ◈ চীন, পাকিস্তান ও বাংলাদেশের সীমান্তে রেল অবকাঠামোয় ৪৫ হাজার কোটি রুপি ঢালছে ভারত, লক্ষ্য কী? ◈ ৪ বছর পর প্রকাশ্যে অং সান সু চি

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২০, ০৯:০৬ সকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২০, ০৯:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোদীকে যেকোনও বিশ্ববিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাতের চ্যালেঞ্জ রাহুল গান্ধীর

ইয়াসিন আরাফাত : সোমবার সংশোধিত নাগরিকত্ব আইন ও প্রস্তাবিত এনআরসি ইস্যুতে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর বৈঠকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের অর্থনীতির বিপর্যয় ও তার ফলস্বরূপ সৃষ্টি হওয়া বেকারত্বের কারণে ক্ষুব্ধ। প্রধানমন্ত্রীর উচিত বিশ্ববিদ্যালয়গুলোর তরুণদের সঙ্গে কথা বলা এবং তাদের গিয়ে বুঝিয়ে বলা কেনো দেশের অর্থনীতির এ অবস্থা। এনডিটিভি

এসময় তিনি অভিযোগ করে বলেন, তরুণদের সমস্যা নিয়ে মাথা না ঘামিয়ে প্রধানমন্ত্রী ব্যস্ত রয়েছেন বিভ্রান্তি ও বিভাজনের নীতি প্রয়োগে। সরকার প্রধানের উচিত দেশের তরুণরা কি বলতে চায় তা শোনা। যদিও এমন কাজ করার সাহস তার নেই। তাকে চ্যালেঞ্জ করছি, দেশকে নিয়ে কী করতে চান, তা দেশের মানুষদের জানান।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হওয়া ছাত্র আন্দোলনের প্রসঙ্গে কংগ্রেসের অন্তবর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী বলেন, সিএএ ও এনআরসির কারণে দেশব্যাপী তরুণরা যে আন্দোলন গড়ে তুলেছে দেশের সব নাগরিক তা সমর্থন করছে। এটা তরুণদের ব্যাপক রাগ ও হতাশার প্রতিফলন। তিনি আরও বলেন, সরকার সমস্যা নিয়ে মাথা না ঘামিয়ে প্রতিবাদীদের দমিয়ে রাখতেই ব্যস্ত। সম্পাদনা : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়