শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২০, ০৬:১৫ সকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২০, ০৬:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে ভিপি নুরের

মাজহারুল ইসলাম : সোমবার সন্ধ্যায় দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে ডাকসু ভিপি নুরুল হক নুর এই কথা জানিয়েছেন। এ সময় তিনি বলেন, মেরুদণ্ডের এমআরআই করানো পর রেডিওলোজিস্ট বলেছেন, তার মেরুদণ্ডের অন্তত ২টি হাড় ভেঙে গেছে। তবে হাড়ের ভাঙা অংশ জায়গা থেকে সরে যায়নি।

মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের কর্মীরা গত ২২ ডিসেম্বর ডাকসু ভবনস্থ নুরের কক্ষের আলো নিভিয়ে নুর ও তার সঙ্গীদের লাঠি ও রড দিয়ে পেটায়। এতে নুরসহ অন্তত ২৭ জন আহত হন।এই ঘটনার পর নুরসহ গুরুতর আহত ১৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৯ দিন চিকিৎসার পর নুরকে ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু নুর অভিযোগ করেন, পুরোপুরি সুস্থ হওয়ার আগেই তাকে ছাড়পত্র দেয়া হয়েছে। এরপর থেকেই তিনি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

টলিফোনে নুর আরও বলেন, তদন্তের কথা বলে প্রায় ২০ দিন ধরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার কক্ষটি সিলগালা করে রেখেছে। তবে উপাচার্য তাকে জানিয়েছেন, শিগগিরই তার কক্ষের তালা খুলে দেয়া হবে। সম্পাদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়