শিরোনাম
◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২০, ০৩:৪৭ রাত
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২০, ০৩:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবু ধাবিতে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

অনলাইন রিপোর্ট: আবু ধাবি সাসটেনিবিলিটি উইক ও ‘জায়েদ সাসটেইনেবিলিটি অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকালে অনুষ্ঠানে অংশ নিতে আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারের আইসিসি হলে উপস্থিত হলে যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। দৈনিক আমাদের সময়

৮ দিনের এই আয়োজনে বিভিন্ন দেশের সরকার প্রধান, উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা, নীতি নির্ধারক, উদ্যোক্তারা অংশ নেবেন। অনুষ্ঠানে স্বাস্থ্য, খাদ্য, পানি, জ্বালানি ও হাই স্কুল এই পাঁচ ক্যাটাগরিতে বিভিন্ন দেশের প্রতিষ্ঠানকে ‘জায়েদ সাসটেইনেবিলিটি অ্যাওয়ার্ড’ দেওয়া হয়।

সন্ধ্যা সাড়ে ৬টায় শাংরি-লা হোটেলে পশ্চিম এশিয়ার দেশগুলোতে নিয়োজিত বাংলাদেশি রাষ্ট্রদূতদের সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ দেওয়ার কথা রয়েছে।

আগামীকাল মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহম্মদ বিন রশিদ আল মাকতুম, আবু ধাবির যুবরাজ আল-নাহিয়ান এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডেন্টের স্ত্রী শেখ ফাতিমা বিনতে মুবারক আল কেতবির সঙ্গে সাক্ষাৎ করবেন শেখ হাসিনা।

বিকেল সাড়ে ৫টায় আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে ‘দ্য ক্রিটিক্যাল রোল অব উইমেন ইন ডেলিভারিং ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ে সাক্ষাৎকার অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

তিন দিনের সরকারি সফরে রোববার রাতে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছান শেখ হাসিনা। আবু ধাবি বিমানবন্দরে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সুসজ্জিত মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে আবু ধাবির শাংরি-লা হোটেলে নেওয়া হয়। সফরকালে তিনি এখানেই থাকবেন। তিন দিনের আমিরাত সফর শেষে মঙ্গলবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

  • সর্বশেষ