শিরোনাম
◈ এআই ক্যামেরায় বদলে গেল ঢাকার চিরচেনা ট্রাফিক চিত্র ◈ মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টি ◈ ‘ভারত কেন প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে থাকতে পারে না?’ : ইয়েনি শাফাকের প্রতিবেদন ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে, দেশে কতটা প্রভাব পড়বে? ◈ ৯ বছরেও প্রত্যাবাসন হয়নি, রোহিঙ্গা সংকটে নতুন কৌশলের আহ্বান ◈ কোচিং সেন্টারে জড়াতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা: সুপ্রিম কোর্টের পরিপত্র জারি ◈ প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা ◈ সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো ◈ ইরানের সব ‘অর্থনৈতিক লাইফলাইন’ ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, দেশে প্রভাব পড়ার শঙ্কা কতটা?

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২০, ০৮:০৩ সকাল
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২০, ০৮:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর সঙ্গে সাক্ষাৎ করেছেন কাতারের আমির

ইয়াসিন আরাফাত : রোববার সন্ধ্যায় ইরান সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে সাক্ষাৎকালে খামেনী বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নীতিভ্রষ্ট অপতৎপরতার কারণে মধ্যপ্রাচ্যের চলমান সংকট সৃষ্টি হয়েছে। এ ধরনের অপতৎপরতার প্রভাব রুখে দিতে আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতার বিকল্প নেই। এসময় তিনি সংকট নিরসনে শেখ তামিমের কাছে সহযোগিতার আহ্বান জানান। রয়াটার্স

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিকে প্রতিকূল হিসেবে উল্লেখ করে আয়াতুল্লাহ খামেনী বলেন,এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি রোধ করতে হলে আঞ্চলিক দেশগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি বহিঃশক্তির প্রভাব থেকে দূরে থাকতে হবে।

ইরানের সর্বোচ্চ নেতা কাতারের সঙ্গে তার দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা সম্পর্কে বলেন, দু’দেশের মধ্যে ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্ক থাকলেও অর্থনৈতিক সহযোগিতা আশানরূপ নয়।তিনি দু’দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার আহ্বান জানান।

সাক্ষাতে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও পররাষ্ট্রমন্ত্রী ড. জাওয়াদ জারিফও উপস্থিত ছিলেন। এ সময় কাতারের আমির ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে পেরে সন্তোষ প্রকাশ করেন। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ