শিরোনাম
◈ সাজেকে ১৪ দিনের অবরোধে চরম খাদ্যসংকট, পর্যটন ও পরিবহন খাতে শতকোটি টাকার ক্ষতির শঙ্কা: সমাধান করবে কে? ◈ শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণে অতিরিক্ত বল প্রয়োগ নয়, আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ◈ জিগাতলায় ২০০ কোটি টাকা ব্যয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১৮৪ ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ ◈ গাছতলায় ফেলে যাওয়ার ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ, ৯৫ বছরের বাবাকে বাড়িতে নিলেন বড় ছেলে ◈ কিশোরগঞ্জে জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত ◈ ১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের পূর্বানুমোদন বাধ্যতামূলক, ছাড়পত্রে সরকারের কঠোর নির্দেশনা ◈ ৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পায়ে হেঁটে মানিকমিয়া এভিনিউ পর্যন্ত যাবেন ◈ জানুয়া‌রি‌তে বাংলাদেশ-ভারত সিরিজ? ◈ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক ও সংবাদমাধ্যমের মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি ◈ ভারত থেকে সার্ভারে প্রবেশের অভিযোগ, ডিজিপের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থা

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২০, ১০:৪৮ দুপুর
আপডেট : ১২ জানুয়ারী, ২০২০, ১০:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে রাস্তা দখল করে অবৈধভাবে ইট ও বালুর ব্যবসা, নিরব চসিক

রাজু চৌধুরী, চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড এর অন্তর্গত বেপারী পাড়ার হালিশহর রোডে অবৈধভাবে ইট ও বালুর ব্যবসা করে আসছে একটি চক্র। রাস্তা দখল করে এইভাবে ব্যবসা পরিচালনা করার ফলে পথচারীর চলাচলে অসুবিধা হয়।

চট্টগ্রাাম সিটি কর্পোরেশনের নজর এড়িয়ে কিভাবে অবৈধভাবে সড়কের উপর ব্যবসা পরিচালনা করছেন তা এলাকাবাসীর কাছে এক রহস্য হয়ে দাঁড়িয়েছে। এলাকার লোকজন বলেন, ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্জ্ব এইচ এম সোহেল এর অনুসারি হিসাবে পরিচিত জনি নামে এক স্থানীয় নেতা তার লোকজন দিয়ে এই অবৈধভাবে রাস্তার উপর ব্যবসা পরিচালনা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ঐ এলাকার এক বাসিন্দা জানান, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এর ছত্রছায়ায় জনি প্রকাশ জুয়ারি জনি কর্পোরেশন থেকে নার্সারি জন্য লিজ নেয়া জায়গায় অবৈধভাবে দখল করে দীর্ঘ দিন ধরে ইট,বালুর ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেছে এবং রাতে মাদকাসক্তদের আড্ডাস্থলে পরিণত হয়ে আসছে দীর্ঘদিন ধরে।

আশে পাশেের লোকজন জানান, অনেক বার ওয়ার্ড কাউন্সিলরকে অবগত করার পর ও তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। এই দিকে নগরীর বিভিন্ন এলাকার বিশিষ্টজনদের অভিমত চসিক মেয়র নগরীতে সৌন্দর্যবর্ধন সহ বিভিন্ন প্রকল্প গ্রহণ করলেও কিছু কিছু স্থানে অবৈধভাবে রাস্তা দখল করে বিভিন্ন ব্যবসা পরিচালনা করার কারণে সুনাম নষ্ট হচ্ছে । সম্পাদনা:জেরিন

  • সর্বশেষ