শিরোনাম
◈ হরমুজ ইস্যুতে উত্তেজনা, ১০০ ডলার ছাড়াল তেলের দাম ◈ মুস্তাফিজ না থাকায় কলকাতা নাইটরাইডার্সকে কেউ ভয় পাবে না: রবীচন্দন অশ্বিন ◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২০, ০৮:৪৫ সকাল
আপডেট : ১১ জানুয়ারী, ২০২০, ০৮:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত সফর বাতিল করলেন পররাষ্ট্র-প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক : ভারতের দিল্লিতে আয়োজিত রাইসিনা সংলাপে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম যোগ দেবেন না। আগামী ১৪-১৬ জানুয়ারি ‘রাইজিনা সম্মেলনে’ অংশ নেয়ার কথা ছিলো। বাংলা নিউজ

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন প্রতি বছরের মতো এবার ও দিল্লিতে রাইসিনা সংলাপের আয়োজন করেছে। আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী।

ভারতের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। তিনি সংলাপে অংশ নিতে পারছেন না বলে জানান। এরপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়। তিনি যেতে চাইলেও শেষ পর্যন্ত যেতে পারছেন না।

রোববার (১২ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে সফরে যাচ্ছেন। তার সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী। এ কারণে তারা রাইসিনা সংলাপে অংশ নিতে পারছেন না। অনুলিখন : জেবা আফরোজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়