শিরোনাম
◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২০, ০৭:৫৪ সকাল
আপডেট : ১১ জানুয়ারী, ২০২০, ০৭:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী লীগের আরেক প্রতিষ্ঠাতার বিদায়

হাবিবুর রহমান: বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, ছাত্রলীগ ও আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য, ভাষা সৈনিক,স্বাধীনতা সংগ্রামী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,সাবেক গনপরিষদ সদস্য, কুমিল্লার অ্যাডভোকেট আহমদ আলী আর নেই। ইন্না..... রাজিউন। তিনি বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রীমকোর্টের আইনজীবি ছিলেন। গনপরিষদ সদস্য ছিলেন।বঙ্গবন্ধু কন্যা এবার আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে সদস্য করেছিলেন।

গতকাল শুক্রবার রাত দেড়টায় অ্যাপোলো হাসপাতালে ৯৬বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আমাকে ও নঈম নিজামকে খুব স্নেহ করতেন। আমাদের লেখা পড়তেন নিয়মিত,তিনিও মাঝে মধ্যে লিখতেন। এক সময় স্নেহ ভরা চিঠি লিখতেন। ইতি তোমাদের আহমদ আলী ভাই বলে শেষ করতেন।

কুমিল্লা বেড়াতে যাবার কথা ছিলো হয়নি।তাকে শেষ দেখা ও হয়নি।অনেক পরে জেনেছি তার পুত্রবধূ দীপা আমাদের রাবির বন্ধু। তাকে কতবার বলেছি দেখতে যাবো,যাওয়া হয়নি। আফসোস আরেকটা বাড়লো।
আল্লাহ এই মহান মানুষটির আত্বার মাগফিরাত করুন, জান্নাত দিন। শোকার্ত পরিবারকে গভীর সহানুভুতি। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়