শিরোনাম
◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায়  ◈ যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা! ◈ মঞ্চ প্রস্তুত, বিদায়ী ম‌্যাচ রাঙা‌তে আ‌র্জেন্টিনার জা‌র্সিতে মে‌সিও প্রস্তুত, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হ‌চ্ছেন?

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২০, ০৯:০২ সকাল
আপডেট : ১০ জানুয়ারী, ২০২০, ০৯:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হবিগঞ্জে স্কুল ছাত্রীর ছবি দিয়ে অশ্লীল পোস্টারিং করায় আটক ১

আজিজুল ইসলাম , হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলায় এক নবম শ্রেণির ছাত্রীর ছবি দিয়ে রাতের আধারে অশ্লীল পোস্টারিং করেছে একদল বখাটেরা । এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে ৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর পুলিশ সুমন (২২) নামে একজনকে গ্রেপ্তার করেছে।

জানা যায়, স্থানীয় আম-বাগান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে দীর্ঘদিন ধরে যৌন হয়রানি করে আসছিল যাত্রাপাশা গ্রামের সালাউদ্দিনের পুত্র জাহেদ (২০)। এ ঘটনায় গত শনিবার (৪ আগস্ট) ওই ছাত্রী ইউএনও’র কাছে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগপত্রে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন বেগম ব্যবস্থা নেয়ার লিখিত সুপারিশও করেন। এছাড়া এ ঘটনায় গত বছরের ৫ আগস্ট ছাত্রীর মা বানিয়াচং থানায় একটি জিডি করেন।

এতে বখাটে জাহেদ ক্ষিপ্ত হয়ে ছাত্রীর ছবি দিয়ে অশ্লীল পোস্টার ছেপে স্কুলসহ এলাকার বিভিন্ন দেয়ালে দেয়ালে সাঁটিয়ে দেয়।

এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে জাহেদ ও তার দুই ভাই, এক ভাগ্নে ও এক বোনকে আসামী করে থানায় মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশ বৃহস্পতিবার জাহেদের ভাই আসামি সুমন (২২) কে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে, বানিয়াচঙ্গ থানার ভারপ্রাপ্ত (ওসি) রঞ্জন কুমার সামন্ত জানান, এজাহারভুক্ত আসামির মধ্যে আমরা ইতিমধ্যে ১ জনকে গ্রেপ্তার করেছি। তিনি আরো বলেন, মুল আসামি সুুুমনসহ অন্যান্যদের গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ একটি টিম বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ