শিরোনাম
◈ ইরানে ১০ টনের ‘মাদার অব অল বোম্বস’ ফেলার হুমকি, কতটা ভয়ংকর এই অস্ত্র? ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২০, ০৫:৩৩ সকাল
আপডেট : ১০ জানুয়ারী, ২০২০, ০৫:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহে কিশোরীকে গণধর্ষণ, আটক ২

নিউজ ডেস্ক : ময়মনসিংহের মুক্তাগাছায় এক কিশোরীকে (১৪) রাস্তা থেকে তুলে নিয়ে রাতভর গণধর্ষণ করেছে তিন যুবক। বৃহস্পতিবার রাতে পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িতের অভিযোগে দুইজনকে আটক করেছে। ধর্ষণের শিকার ওই কিশোরী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।ডিবিসি নিউজ

পুলিশ জানায়, মুক্তাগাছার এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাদের পরিচয় গোপন রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।

ধর্ষণের শিকার কিশোরী জানায়, মঙ্গলবার বিকেলে বোরকা কিনতে মুক্তাগাছায় যাই। বোরকা কেনার পর বাড়িতে ফেরার জন্য সিএনজি খোঁজার সময় পূর্বপরিচিত ওবাইদুলের সঙ্গে দেখা হয়। সে আমাকে বলে আমিও যাব, তাই তার সঙ্গে সিএনজিতে উঠি। ওই সময় সিএনজিতে কালো বোরকা পরা আরও একজন ছিল। সিএনজি ভিন্নপথে চলতে শুরু করলে আমি চিৎকার করি। এ সময় বোরকা খুলে এক যুবক আমার মাথায় পিস্তল ধরে বলে চিৎকার করলে মেরে ফেলব। এরপ আমাকে বোররচর ইউনিয়নে নির্জন এক বাড়িতে নিয়ে যায় তারা।

সেখানে শাকিল, ওবাইদুল, নাঈম আমাকে দলবেঁধে ধর্ষণ করলে জ্ঞান হারিয়ে ফেলি। পরদিন বুধবার সকালে ওই তিনজন আমাকে একটি গাড়িতে তুলে বাড়ি পাঠিয়ে দেয়। বিষয়টি মা-বাবাকে জানালে আমাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে পুলিশ সুপার আহমার উজ্জামান কিশোরী ধর্ষণের অভিযোগে জিঞ্জাসাবাদের জন্য দুইজনকে আটকের কথা স্বীকার করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি

  • সর্বশেষ