শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২০, ০১:২৯ রাত
আপডেট : ১০ জানুয়ারী, ২০২০, ০১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বন্যপ্রাণী রক্ষায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও বাংলাদেশ বনবিভাগকে লিগ্যাল নোটিশ

নূর মোহাম্মদ : সংরক্ষিত বনাঞ্চলে বন্যপ্রাণী রক্ষায় বৈদ্যুতিক সংযোগ বন্ধ এবং আহত প্রাণীদের সুচিকিৎসার বিষয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। পিপল ফর এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী শিহাব উদ্দিন খান এ নোটিশ পাঠান। বৃহস্পতিবার রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠানো হয়েছে।

২৪ ঘণ্টার মধ্যে ফুলবাড়িয়ার সন্তোষপুর বনাঞ্চলের জাতীয় উদ্যানের আহত বানরদের উদ্ধার করে সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে বলা হয়েছে। অন্যথায় আইনী পদক্ষেপ নেয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

ময়মনসিংহের ফুলবাড়িয়া বনে পল্লী বিদ্যুতের কভারবিহীন তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন সপ্তাহে অন্তত দশটি বানর ঝলসে গেছে বলে বনবিভাগ জানিয়েছে। এই বনের প্রাণীগুলোর নিরাপত্তা হুমকির মধ্যে থাকলেও তা সমাধানে সংশ্লিষ্টরা কার্যত কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ ওঠার পর এ নোটিশ পাঠানো হলো। সম্পাদনা : ভিক্টর কে. রোজারিও

  • সর্বশেষ
  • জনপ্রিয়