শিরোনাম
◈ দেড় মিনিটে ‘পুলিশ পরিচয়ে’ ছিনতাই সৌদি প্রবাসীর ছয় বছরের উপার্জন ◈ কর্মীদের 'অপরাধ' নিয়ন্ত্রণ কি বিএনপির জন্য কঠিন হয়ে উঠছে? ◈ আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার ◈ ‘বৈধ ভিসা মানেই ভারতে প্রবেশের নিশ্চয়তা নয়’ ◈ দেশের উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশই বাংলাদেশের প্রধান অগ্রাধিকার : তথ্যমন্ত্রী ◈ দুই ইউনিট সচল, রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড ◈ বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে গুরুত্বপূর্ণ মোড়ে বাংলাদেশের অর্থনীতি: আমির খসরু ◈ গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কবে সরছে, জানালেন ডিএমপি কমিশনার ◈ সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান (ভিডিও) ◈ জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২০, ০৫:১১ সকাল
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২০, ০৫:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

নিউজ ডেস্ক : ফাইল ছবিঘন কুয়াশায় পাটুরিয়া -দৌলতদিয়া নৌরুটে টানা পৌনে আট ঘণ্টা বন্ধ থাকার ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। একুশে টিভি

এর আগে মঙ্গলবার (৭ জানুয়ারি) মধ্যরাত ২টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয় বলে জানায় কর্তৃপক্ষ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন ( বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

ফেরি সেক্টরের ওই কর্মকর্তা জানান, মঙ্গলবার রাত ২টার দিকে ঘন কুয়াশায় নৌরুটের চ্যানেলের মার্কিং বাতি দেখা যাচ্ছিল না। এজন্য দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। পরে সকাল পৌনে ১০টার দিকে কুয়াশার তীব্রতা কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

  • সর্বশেষ