শিরোনাম
◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল ◈ ইংরেজি শিখতে সচিবদের বিদেশ সফর, প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিলো মন্ত্রণালয় ◈ জাতীয় সংসদে যে ১৬টি অধ্যাদেশ এখনই বিল আকারে উত্থাপিত হচ্ছে না ◈ বেনাপোল বন্দর এলাকায় অবৈধ বিস্ফোরকের চালান উদ্ধার

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২০, ০৫:৫৩ সকাল
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২০, ০৫:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিল্লির চাঞ্চল্যকর নির্ভয়া ধর্ষণ ও হত্যা মামলায় দণ্ড প্রাপ্তদের সাজা কার্যকর ২২ জানুয়ারি

আসিফুজ্জামান পৃথিল : ২০১২ সালে সংঘঠিত এই ধর্ষণে জড়িত ৪ দণ্ডপ্রাপ্ত আসামীর ফাঁসি কার্যকরের মৃত্যু পরোয়ানা জারি হয়েছে। এদিন সকাল ৭টায় ফাঁসিতে ঝুলিয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এই ৪ জন হলেন মুকেশ সিং, পবন গুপ্ত, বিনয় শর্মা এবং অক্ষয় কুমার সিং। এনডিটিভি

এই ৪ জনকে একসঙ্গে ফাঁসি দেয়া হবে। একমাস আগে থেকেই সে প্রস্তুতি শুরু করেছিলেন কারা কর্মকর্তারা। মৃত্যু পরোয়ানা জারি হওয়ার পর কান্নায় ভেঙে পড়ে সাজা প্রাপ্ত চার অপরাধী। নির্ভয়ার মা এ বিষয়ে বলেন, ‘এই সিদ্ধান্ত বিচারব্যবস্থার প্রতি মানুষের বিশ্বাস বাড়াবে। আমাদের জন্য ২২ জানুয়ারি একটি বড় দিন। আমার  মেয়ে ন্যায়বিচার পেলো।’ আদালতের এই ঘোষণার আগে নির্ভয়ার মায়ের কাছে গিয়ে ছেলের প্রাণভিক্ষার আর্জি জানান সাজাপ্রাপ্ত মুকেশ সিং-এর মা, ভিক্ষার ভঙ্গিতে তার আঁচল ধরেন এবং আবেদন করে বলেন, ‘আমার ছেলেকে ক্ষমা করে দিন। আমি ওর জীবন ভিক্ষা চাইছি’। তিনি কাঁদতে শুরু করলে নির্ভয়ার মা বলেন, ‘আমারও একটা মেয়ে ছিলো। তার সঙ্গে যা হয়েছে, সেটা আমি কী করে ভুলব? বিচারের জন্য আমি সাত বছর অপেক্ষা করেছি।’ সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়