শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২০, ০৭:৫০ সকাল
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২০, ০৭:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের সাথে সম্পর্ক জোরালো হওয়ার কথা জানালেন মোদি

আপেল মাহমুদ: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোনকলের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর পরিবারকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন। মঙ্গলবার ভারত সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এনডিটিভি

ট্রাম্পকে মোদি বলেন, ভারত ও যুক্তরাষ্ট্রের বন্ধন ক্রমশ জোরালো হচ্ছে। নতুন বছরে ট্রাম্প, তাঁর পরিবার এবং যুক্তরাষ্ট্রের জনগণের সুস্বাস্থ্য, উন্নতি ও সাফল্য কামনা করেন।

বিবৃতিতে বলা হয়, ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্ক বিশ্বাস, পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে গড়ে উঠেছে। এই সম্পর্ক ক্রমেই জোরালো হচ্ছে। ট্রম্পের সঙ্গে কথা বলার সময় মোদি ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার কৌশলগত সম্পর্কের ওপর গুরুত্ব দেন। তিনি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ক্ষেত্রে ট্রাম্পকে সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেন। ট্রাম্পও নতুন বছরে ভারতের জনগণের উন্নতি কামনা করেন।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভারত বিপুল পরিমান সামরিক রসদ কেনে। যার মধ্যে আক্রমণাত্মক হেলিকপ্টার, টহল উড়োজাহাজ, পরিবহনযোগ্য উড়োজাহাজ, গোলাবর্ষণের জন্য ছোট উড়োজাহাজ উল্লেখযোগ্য। সম্পাদনা: সিরাজুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়