শিরোনাম
◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির ◈ শেখ হাসিনাকে ছাপিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেয়া সম্ভব: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২০, ০১:০১ রাত
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২০, ০১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বন্ধ ঘরে আমাকে প্রযোজক বললেন, টপটা তোলো’ অভিযোগ তুললেন মলহার

রাশিদ রিয়াজ : ফের বলিউডে কাস্টিং কাউচের সত্যি এল প্রকাশ্যে। এবার মুখ খুললেন টেলি অভিনেত্রী মলহার রাঠৌর। সম্প্রতি মুম্বাইতে সংবাদসংস্থা এএফপি-কে দেওয়া একটি সাক্ষাৎকারে মলহার জানান, তখন তিনি বয়ঃসন্ধিতে। খুব ইচ্ছা ছবিতে অভিনয় করবেন। হঠাৎই একদিন ৬৫ বছর বয়সী এক নামী প্রযোজক তাঁকে ডেকে পাঠান। বলেন, তাঁর জন্যে দারুণ এক চরিত্র রয়েছে। আর তার পরেই আসে সেই প্রস্তাব... ‘টপটা তুলে দেখাও তো। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। কী করব বুঝে উঠতে পারছিলাম না।’

মলহার রাঠৌরের এই অভিজ্ঞতা আরও একবার প্রমাণ করে, ইন্ডাস্ট্রির পরিচিত ঘরানার উত্তরাধিকার না হলে অথবা কোনও গড ফাদার না থাকলে আজও নবাগতাদের নানা ধরনের কুপ্রস্তাবের মুখোমুখি হতে হয়।

তবে কাস্টিং কাউচের সমস্যা শুধুমাত্র বলিউডেই নয়, # মি টু -র ফলায় বিদ্ধ হয়েছেন হলিউডের বহু বিখ্যাত ব্যক্তি। সিংহাসন হারাতে হয়েছে হার্ভে উইনস্টেইন অথবা কেভিন স্পেসির মতো ব্যক্তিদেরও। টাইমস অব ইন্ডিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়