শিরোনাম
◈ ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল! ◈ ‘ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত সবাই, ভুক্তভোগী শুধু খেলোয়াড়রা’ : সাকিব আল হাসান

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২০, ১১:০৪ দুপুর
আপডেট : ০৬ জানুয়ারী, ২০২০, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনা সরিয়ে নিতে শুরু করেছে আমেরিকা

ইয়াসিন আরাফাত : ইরান ভিত্তিক নিউজ চ্যানেল প্রেস টিভিকে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির কয়েকটি সামরিক সূত্র। সূত্রগুলো জানায়, মধ্যপ্রাচ্যের ক‚টনৈতিক মিশনগুলো রক্ষার জন্য যুক্তরাষ্ট্র আরো ৭০০ সেনা মোতায়ন করার খবর প্রকাশ পেলেও ইতোমধ্যে কুয়েত থেকে কম্ব্যাট ট্রুপস সরিয়ে নিয়েছে তারা। সূত্রগুলো বলছে, গত শনিবার থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। পার্স টুডে

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, মধ্যপ্রাচ্যে সেনা মোতায়ন বাড়াবে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানের ইসলামি বিপ্লবি কুদ্স বাহিনীর কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলায়মানির হত্যাকাণ্ডের পর মধ্যপ্রাচ্যজুড়ে প্রচণ্ড চাপের মুখে রয়েছে তারা। ঠিক এমন সময়ই কয়েকটি সামরিক সূত্র মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা সরিয়ে নেয়ার এই খবর দিলো।

এদিকে রোববার ইরাকের জাতীয় সংসদের ১৭০ জন সদস্য ইরাক থেকে মার্কিন সেনা বহিষ্কারের খসড়া প্রস্তাবে সই করেছেন। এই প্রস্তাব ইরাকের সংসদে চূড়ান্তভাবে পাস হলে ইরাক থেকে সেনা প্রত্যাহার করে নিতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়