শিরোনাম
◈ ৩০০ টাকা ভাড়ায় অটোরিকশায় ওঠেন স্কুলছাত্রী, বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে অন্য স্থানে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন চালক ◈ ইউটিউবার ধ্রুব রাঠির পর সিজেপি নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আটক (ভিডিও) ◈ টানা চার হারে চাকরি গেলো তুরস্কের কোচ ভেন‌চেন‌জো ম‌ন্তেল্লার ◈ কক্সবাজারে ঘাঁটি গেড়ে ৯ দেশে চীনা চক্রের ডিজিটাল প্রতারণা! ◈ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি বাড়াতে ২০ হাজার উদ্যোক্তা তৈরীর উদ্যোগ নিয়েছে সরকার ◈ এলপি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হচ্ছে কীভাবে? ◈ মে‌সি অবসরে, তাঁর ১০ নম্বর জার্সিও কি অবসরে পাঠাতে পারবে আর্জেন্টিনা, কী বলছে ফিফার নিয়ম?  ◈ দিল্লিতে সিজেপির বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়, আটক হাজারের বেশি, বন্ধ ৪৫ মেট্রো স্টেশন ◈ যন্তর মন্তরে বিক্ষোভের আগে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, ‘জেলে যেতে প্রস্তুত’ বললেন দীপকে (ভিডিও) ◈ সাবধা‌নে থে‌কো, আমাদের ক্যামেরার নজর তীক্ষ্ণ, অস্ট্রেলিয়াকে খোঁচা ম্যাচ সম্প্রচারকারী চ্যানেলের

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২০, ০৯:১১ সকাল
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২০, ০৯:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চোখে অঞ্জনি হলে করণীয়

নিউজ ডেস্ক: চোখের নিচে অংশে লাল ছোট দানা বা পুটলির মতো আকার ধারণ করে প্রচলিত ভাষায় অঞ্জনি বলা হয়। ডাক্তারি ভাষায় এটির নাম কালেজিয়ান। মোবামিয়ান গ্রন্থি দ্বারা চোখে পানি উৎপন্ন হয়। মোবামিয়ান গ্রন্থিতে ময়লা জমে লোমকুপের মুখ বন্ধ হয়ে যায়, তখন চোখে অঞ্জনি দেখা দেয়। চোখে প্রচুর ব্যথা হয় এবং চোখ লাল হয়ে যায়। ইনকিলাব

লক্ষণ ও প্রতিক্রিয়া: চোখ লাল হয়ে যাওয়া, চোখের পাতা ফুলে ওঠা, চুলকানি, চোখের পলক ফেলতে সমস্যা, রোদে তাকাতে সমস্যা, অঞ্জনি থেকে আঠালো পদার্থ বের হওয়াসহ নানা রকম প্রতিক্রিয়া দেখা দেয়।

আলু: খোসা ছাড়িয়ে গোল করে কেটে আক্রান্ত চোখে লাগিয়ে রাখতে হবে, আলুর ঠান্ডা প্রভাবে চোখের ফোলা কমে যাবে এবং আরামদায়ক মনে হবে। যত দিন অঞ্জনি থাকবে ততদিন আলু ব্যবহার করুন।

সবুজ চা: সবুজ টিব্যাগ হালকা কুসুম গরম পানিতে ডুবিয়ে চোখের আক্রান্ত স্থানে ধরতে হবে এতে অঞ্জনির মধ্যকার পদার্থ নরম ও তরল হয়ে যাবে। ফলে চোখের ব্যথা কমে যাবে।

অ্যালেভেরা: অ্যালোভেরা একটি তরল ও ঠান্ডা জাতীয় উদ্ভিদ। অ্যালোভেরার পাতা কেটে ভেতরের জেল বের করে আক্রান্ত স্থানে লাগিয়ে দিন। ব্যাক্টেরিয়া দূর হয়ে যাবে এবং দ্রুত ঠিক হয়ে যাবে।

বরিক পাউডার: আধা চা চামচ পরিমাণ বরিক পাউডার দিয়ে আক্রান্ত চোখে সেক দিতে হবে। দুই থেকে তিন দিনে ব্যথা ও ফোলা কমে যাবে।
চোখে অঞ্জনি হলে বাহিরে বের হওয়ার সময় অবশ্যই সানগ্লাাস ব্যবহার করবেন। চোখ চুলকাবেন না এবং অঞ্জনিতে কোনো চাপ দেবেন না। অনুলিখন: জেবা আফরোজ

  • সর্বশেষ