শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২০, ০৬:৫২ সকাল
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২০, ০৬:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে দুই বিদেশি ফুটবলারের কাছ থেকে সাড়ে সাত হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় বাংলাদেশি ফুটবলার রিমান্ডে

সিরাজুল ইসলাম : ফুটবলার মো. মাসুদকে (২৪) শনিবার ভোরে গ্রেপ্তারের পর চট্টগ্রাম মহানগর হাকিম খায়রুল আমিনের আদালতে তোলা হয়। পুলিশ তাকে পাঁচদিনের রিমান্ডে নেয়ার আবেদন করে। শুনানি শেষে আদালত তাকে চারদিনের রিমান্ডে পাঠান। একই আদালতে ঘানার নাগরিক ফ্রাঙ্ক এটিম টুয়াম (৪০) ও রিচার্ড জিফা আফিয়া (২৯) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিডি নিউজ

বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন জানিয়েছেন, তারা ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার ১৫ নম্বর সড়কের একটি বাসায় থাকেন। ফ্রাঙ্ক ও রিচার্ড বাংলাদেশের বিভিন্ন ক্লাবে ভাড়ায় ফুটবল খেলেন। মাসুদ বয়সভিত্তিক দলে এবং ঢাকার বিভিন্ন ক্লাবে ফুটবল খেলেন। তিনি বলেন, শুক্রবার রাতে শাহ আমানত সেতু এলাকা থেকে ফ্রাঙ্ক ও রিচার্ডকে সাড়ে সাত হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সকালে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মাসুদকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফ্রাঙ্ক ও রিচার্ড জানিয়েছে, তারা ঢাকা থেকে কক্সবাজার ফুটবল খেলতে গিয়েছিলেন। সেখানে খেলা না হওয়ায় তারা ঢাকায় ফিরছিলেন। ফেরার সময় কক্সবাজারের এক ব্যক্তি তাদের ইয়াবা ভর্তি প্যাকেটটি মাসুদকে দেয়ার জন্য দিয়েছিলেন। ইয়াবার প্যাকেট দেয়া কক্সবাজারের ওই ব্যক্তির নাম-পরিচয় ‘জানতে পারলেও’ প্রকাশ করেনি পুলিশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়