শিরোনাম
◈ ইমরান খানের সমর্থনে অস্ট্রেলিয়ার ৭ প্রাক্তন ক্রিকেট অ‌ধিনায়ক, সরকারের কাছে মানবিক পদক্ষেপের আর্জি  ◈ জিন্নাহর ছবি ছেঁড়া ও গোলাম আযমের ছবি টাঙানোয় ক্ষুব্ধ ডাকসু, ‘মব’ উল্লেখ করে বিচার দাবি নেতাদের ◈ স্থানীয় নির্বাচনে মুখোমুখি জামায়াত-এনসিপি, ১১ দলীয় জোটে কি প্রভাব পড়বে? ◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ ◈ অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, বাংলাদেশের ঋণমান নিয়ে মুডিসের সুখবর ◈ আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম: ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া প্রসঙ্গে আসিফ নজরুল ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন ◈ দুই দিনে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে ২৭ কোটি ঘনফুট ◈ ইউএইতে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, ২২ সেপ্টেম্বরের মধ্যে সমাধান চান প্রবাসীরা

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২০, ০৫:৪১ সকাল
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২০, ০৫:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪১তম বিসিএসের আবেদন প্রায় সাড়ে ৪ লাখ

জেবা আফরোজ: ৪১তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় আবেদনের শেষ দিনে গতকাল (৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত জমা পড়েছে ৪ লাখ ৭৫ হাজার প্রার্থীর আবেদন। শনিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত ৩ লাখ ৭৫ হাজার ৭৫১ জন পরীক্ষার্থী ফি জমা দিয়েছে। আবেদন শেষ হওয়ার পরবর্তী ৭২ ঘণ্টা ফি দিতে পারবেন প্রার্থীরা। ইত্তেফাক

৪১তম বিসিএসে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী আবেদন করেছে। ফি জমার অপেক্ষায় প্রায় এক লাখের পরীক্ষার্থী। আগামী তিনদিনে আবেদন সংখ্যা সাড়ে ৪ লাখের কাছাকাছি যাবে। পিএসসির প্রতি আস্থা এবং বিশ্বাস স্থাপনের কারণে দিন দিন পরীক্ষার্থীর আবেদন বাড়ছে।

পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, কমিশনের প্রতি আস্থা এবং গ্রহণযোগ্যতার কারণে দিন দিন আবেদনকারীর সংখ্যা বাড়ছে। আমরা শতভাগ স্বচ্ছতার সঙ্গে নিয়োগ কার্যক্রম পরিচালনা করে থাকি। আশা করছি ৪১তম বিসিএসে আবেদনকারীর সংখ্যা সাড়ে ৪ লাখে গিয়ে পৌঁছাবে।

আগামী বছরের মার্চে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।

বিভিন্ন ক্যাডারে দুই হাজার ১৬৬ শূন্যপদে প্রার্থী নিয়োগ দিতে গত ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৫ ডিসেম্বর থেকে বিসিএসের আবেদন শুরু হয়। শনিবার (৪ জানুয়ারি) ছিল অনলাইনে আবেদন করার শেষ সময়।

  • সর্বশেষ