শিরোনাম
◈ জিম্বাবু‌য়ের মুজরাবানি ও শ্রীলঙ্কার শানাকাকে কঠোর শাস্তি দেবে পা‌কিস্তান বোর্ড ◈ ইরান যুদ্ধের অনিশ্চয়তায় ফের বাড়ছে তেলের দাম ◈ পাকিস্তান সুপার লিগে হঠাৎই বেতন বাড়ানোর দাবি বিদেশি ক্রিকেটারদের ◈ আজ জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ ডিবির অভিযানে ‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেফতার ◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২০, ০৫:৩০ সকাল
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২০, ০৫:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশ সপ্তাহ অনুষ্ঠান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জেবা আফরোজ : মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’- এ প্রতিপাদ্য সামনে রেখে রোববার (৫ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে ৬ দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২০ নানা কর্মসূচি চলবে শুক্রবার (১০ জানুয়ারি) পর্যন্ত । রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যমুনা টিভি

রোববার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাকে সালাম জানানো হয় এবং একই সঙ্গে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খোলা জিপে চড়ে প্যারেড পরিদর্শন করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সারাদেশের বিভিন্ন পুলিশ ইউনিটের সদস্যদের সমন্বয়ে গঠিত বিভিন্ন কন্টিনজেন্ট এবং পতাকাবাহীদলের নয়নাভিরাম প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এবারের পুলিশ সপ্তাহে প্যারেড অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (এসপি) মো. ছালেহ উদ্দিন। তার নেতৃত্বে পরিচালিত প্যারেডে অংশ নেবেন সহস্রাধিক পুলিশ সদস্য।

এদিকে, ২০১৯ সালের কাজের স্বীকৃতিস্বরূপ এবার পুলিশ সপ্তাহে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), বিপিএম-সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) ও পিপিএম-সেবা পেয়েছেন ১১৮ পুলিশ সদস্য। রাজারবাগ পুলিশ লাইনসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের সর্বোচ্চ পদক বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) তুলে দেবেন। এদিকে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ আইজিপি ব্যাজ পেয়েছেন সারাদেশে কর্মরত ৫৯৫ পুলিশ সদস্য। সম্পাদনা : এইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়