শিরোনাম
◈ আইসি‌সি র‌্যা‌ঙ্কিং‌, টেস্ট ক্রিকে‌টে বাংলাদেশ এখন ৬ নম্বর দল ◈ রাজনৈতিক মতাদর্শ নয়, সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ চলতি সপ্তাহে সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ ◈ দ্বিতীয় টে‌স্টে নাকাল বাংলাদেশ, টাইগার‌দের বিধ্বস্ত করে জিতলো অস্ট্রেলিয়া ◈ বিডা, বেজা ও পিপিপিএ একীভূত, যাত্রা শুরু ‘ইনভেস্ট বাংলাদেশ’র ◈ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ২৬ আগস্ট ছুটি পাবেন না যারা ◈ একই পরিবারের ৪ জনকে হত্যা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হবে : রিজভী  ◈ বাংলাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দৃষ্টিহীনতার আশঙ্কাও! ◈ জনগণ নিজের জান দিয়েছে, সমাধান দেয়া কোনো ব্যাপার না: কন্টেন ক্রিয়েটর সালমান মুক্তাদীর (ভিডিও)

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২০, ০১:২৪ রাত
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২০, ০১:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চোটের কবলে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক : চোটে ছিটকে গেছেন টের স্টেগেন ২০১৯ সাল শেষ করেছে তারা লিগ টেবিলের শীর্ষে থেকে। এক নম্বর জায়গা ধরে রাখতে নতুন বছরে প্রথমবার মাঠে নামতে যাচ্ছে বার্সেলোনা। নগর প্রতিপক্ষ এসপানিওলের বিপক্ষে কাতালান ডার্বি দিয়ে শুরু করা এই অভিযানে তারা যাচ্ছে দলের এক নম্বর গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনকে।

হাঁটুর চোটে শুধু এই ম্যাচ নয়, স্প্যানিশ সুপার কাপে জার্মান গোলরক্ষকের খেলা নিয়েও জন্মেছে সংশয়। শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় এসপানিওলের মাঠে আতিথ্য নেবে বার্সেলোনা। এই ম্যাচের আগের সংবাদ সম্মেলনে কোচ এর্নেস্তো ভালভার্দে নিশ্চিত করেছেন টের স্টেগেনের না খেলার ব্যাপারটি।

ছুটি কাটিয়ে সবার পরে অনুশীলনে যোগ দেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও আর্তুরো ভিদাল। লাতিন আমেরিকার তিন তারকা ফিরলেও টের স্টেগেন ছিলেন না অনুশীলনে। তখনই বছরের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে সংশয় জন্মেছিল। আর সংবাদ সম্মেলনে এসে সেটি নিশ্চিত করেছেন ভালভার্দে এই বলে, ‘টের স্টেগেনর হাঁটুতে সমস্যা আছে এবং সে সেরে ওঠার কাজ করছে। একটা পর্যায়ে আমাদের মনে হয়েছিল সে খেলতে পারবে না, আর এখন এটাই হচ্ছে।’

বার্সেলোনা কোচ পরে শোনালেন আবারও খারাপ খবর, ‘সে (টের স্টেগেন) কাতালান ডার্বি খেলতে পারবে না। স্প্যানিশ সুপার কাপেও তার খেলা কঠিন।’ ৮ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি সৌদি আরবের জেদ্দায় হবে স্প্যানিশ সুপার কাপ। চার দল নিয়ে এবার নতুন ফরম্যাটে হবে প্রতিযোগিতাটি।

টের স্টেগেনের চোটে নিজেকে প্রমাণের বড় সুযোগ পাচ্ছেন নেতো। গত গ্রীষ্মের দলবদলে ভ্যালেন্সিয়া থেকে বার্সেলোনায় যোগ দিয়ে চ্যাম্পিয়নস লিগে এক ম্যাচ খেললেও তার লিগে অভিষেক হচ্ছে আজই। টের স্টেগেনের আগে চোটে বার্সেলোনা হারিয়েছে ফরোয়ার্ড উসমান দেম্বেলে ও মিডফিল্ডার আর্থার মেলোকে। -বাংলাট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়