শিরোনাম
◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ ◈ বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ ঢাকা, পিছিয়েছে বাংলাদেশের সব বড় শহর! ◈ সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ ◈ সোলার প্যানেল নাকি মিনি উইন্ড টারবাইন, বাড়ির জন্য কোনটি বেশি লাভজনক? ◈ বৃহস্পতিবার মিরপুর-আগারগাঁওসহ বিস্তীর্ণ এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে ◈ মে‌সি ম‌্যা‌জিক, গোল কর‌লেন করা‌লেন, জয়ের মঞ্চে মহাতারকার মহাবিদায়  ◈ টাকার বিনিময়ে কলরেকর্ড, লোকেশন ও এনআইডি তথ্য বিক্রি: ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার ◈ চট্টগ্রাম বন্দরে এবার ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণায় আস্ত BMW ও ৫ খণ্ডিত ইসুজু ট্রাকের সন্ধান! ◈ উয়েফা নেশন্স লিগে  স্পেন ও ইংল্যান্ডের জয় ◈ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি, শুরু কবে জেনে নিন বিস্তারিত

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২০, ০৮:৫৯ সকাল
আপডেট : ০৪ জানুয়ারী, ২০২০, ০৮:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে প্রথম থেকেই অভিযোগের বাক্স নিয়ে বসেছে বিএনপি, বললেন তথ্যমন্ত্রী

আবুল বাশার নূরু : শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের প্রকৃতি মেলা-২০২০ উদ্বোধন শেষে একথা বলেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি আরও বলেন, বিএনপি নেতারা প্রতিদিন সংবাদ সম্মেলন করে বিভিন্ন অভিযোগ করছেন এবং নির্বাচনের পরেও করতে পারেন। তাই বিএনপি নেতাদের অনুরোধ করবো, আপনারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নয়, বরং জয়ের জন্য নির্বাচনে অংশগ্রহণ করুন।

বিএনপির এক কাউন্সিলর প্রার্থীর গ্রেফতার হওয়ার বিষয়ে তিনি বলেন, কারও বিরুদ্ধে যদি ফৌজদারি মামলা এবং ওয়ারেন্ট থাকে, তাহলে তাকে আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো সময় গ্রেফতার করতে পারে, সে আওয়ামী লীগ কিংবা বিএনপি বা যে দলেরই হোক না কেন। মেলার উদ্বোধনী বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, নগরায়ন ও আধুনিকায়নের জন্য আমরা প্রতিদিন প্রকৃতি ধ্বংস করছি। কিন্তু মানবজাতির বেঁচে থাকার স্বার্থেই প্রকৃতিকে বাঁচাতে হবে। আমাদের জন্যই প্রকৃতিকে রক্ষা করতে হবে। আশা করবো, প্রকৃতি রক্ষায় আমাদের দেশে যে সচেতনতা সৃষ্টি হয়েছে, তা সামাজিক আন্দোলনে রূপ নেবে। কারণ প্রকৃতি বাঁচলেই আমরা বাঁচবো।

  • সর্বশেষ