শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২০, ১১:০১ দুপুর
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২০, ১১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা সিটি নির্বাচনে সমন্বয়ের দায়িত্ব পেলেন আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ

আবুল বাশার নূরু ও মহসীন কবির: শুক্রবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচন পরিচালনা কমিটি অনুমোদন দেওয়া হয়।আমির হোসেন আমুকে দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আর তোফায়েল আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের।

উত্তরে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব করা হয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিকে। এই টিমে রয়েছেন ফারুক খান, মাহবুবউল আলম হানিফ, ডা. দীপু মনি, মির্জা আজম ও অসীম কুমার উকিল। দক্ষিণের সদস্য সচিব হয়েছেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। এই কমিটিতে রয়েছেন ড. আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান এবং আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

জানা গেছে, কমিটির সদস্য সংখ্যা আরও বাড়ানো হবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ছাড়াও থানা পর্যায়ের নেতাদের কমিটিতে অন্তর্ভুক্ত  করা হবে। আজ গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের মূলতবি সভায় নির্বাচন পরিচালনায় পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়