শিরোনাম
◈ ২১৪ কোটি টাকায় নির্মিত কক্সবাজার ‘আইকনিক’ স্টেশন ইজারা নিতে ব্যবসায়ীদের অনাগ্রহ! ◈ যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠক হতে পারে বৃহস্পতিবারই ◈ বৈদেশিক ঋণে চাপের মুখে সরকার, পাঁচ বছরে পরিশোধ করতে হবে ২৬ বিলিয়ন ডলার ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো চীনা জাহাজ ◈ হেল্পার ছিলেন চালকের আসনে, কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, নিহত ৭ ◈ ১৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ‘সুপার এল নিনো’র দিকে এগোচ্ছে বিশ্ব, শঙ্কায় আবহাওয়াবিদরা! ◈ ১৩ দিনেই নেপালকে পুরোপুরি বদলে দিলেন নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ (ভিডিও) ◈ বাংলাদেশে প্রথমবার হজযাত্রীদের 'নুসুক কার্ড' বিতরণ শুরু ◈ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের, উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে ◈ বর্ণিল আয়োজনে শুরু বৈশাখী শোভাযাত্রা, ঢাবিতে উৎসবের ঢল

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২০, ০৭:১০ সকাল
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২০, ০৭:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবা-মায়ের ফেলে দেওয়া পঙ্গু সেসর এখন বিশ্বসেরা মডেল, মাসিক আয় এক কোটি টাকা

দেবদুলাল মুন্না: বর্তমান বিশ্বের সুপার ডুপার মডেল সেসরের জন্ম থাইল্যাণ্ডে। জন্মের পর থেকে দুই পা না থাকায় তার বাবা- মা তাকে রাতের অন্ধকারে রাস্তায় ফেলে দিয়েছিলেন। এরপর সেসরের ঠিকানা হয় অনাথ আশ্রমে। সেখান থেকেই তাকে দত্তক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যান জিমি ও মারিয়ান সেসর নামের এক দম্পতি। বড় করেন বিকলাঙ্গ মেয়েকে। সেই সেসরের বয়স এখন মাত্র ২৩ বছর।

মাসে বিজ্ঞাপনের মডেলিং করে আয় করছেন এক কোটি টাকা ( ১২০ হাজার ডলার)। মার্কিন বিজ্ঞাপনী সংস্থা ‘এ্যারা’ ও ‘ ফিএনফি’র সাথে নতুন করে চুক্তিবদ্ধ হয়েছেন দুটি পণ্যসামগ্রীর মডেলিং এ এ বছরের প্রথম দিন।

এবিসি টেলিভিশন ও দি ইনডিপেন্ডেন্টকে দেয়া এক সাক্ষাৎকারে সেসর জানিয়েছেন, তার আয় কোটি ছাড়িয়েছে। কিন্তু তিনি স্বপ্ন দেখতে জানেন। তার প্রকৃত বাবা-মা তাকে ফেলে দেওয়ার জন্য কোনো দু:খ নেই। তিনি যেতে চান বহুদিন।

এবছর তার কাছে নতুন চ্যালেঞ্জ। প্রতিবন্ধকতাকে জয় করে এরইমধ্যে চমকে দিয়েছেন গোটা বিশ্বকে। মার্কিন পরিচালক এন্ড্রু রিগম্যান তার জীবনে নিয়ে ডকুড্রামা বানাবেন এ ঘোষণা দিয়েছেন গত ক্রিসমাসের দিনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়