শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২০, ০৫:৩৮ সকাল
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২০, ০৫:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২২ জানুয়ারি থেকে চালু হচ্ছে ই-পাসপোর্ট

দেবদুলাল মুন্না : কয়েক দফা পেছানোর পর ই-পাসপোর্ট চালুর সময়সীমা নির্ধারণ করেছে পাসপোর্ট অধিদফতর। সবকিছু ঠিক থাকলে ২২ জানুয়ারি হতে আনুষ্ঠানিকভাবে এ প্রক্রিয়া শুরু হবে । প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে নতুন পাসপোর্ট তুলে দিয়ে অত্যাধুনিক এ কার্যক্রম শুরু হবে।

তবে সাধারণ মানুষের হাতে পৌঁছাবে ধাপে ধাপে। এ প্রকল্পের সার্ভার অনেক বেশি সুরক্ষিত থাকবে বলে দাবি করা হচ্ছে। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ বলেছেন, ‘আমরা যেভাবে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি, তাতে শিগগিরই একটা ভালো খবর দিতে পারব। সবাইকে একসাথে ই-পাসপোর্ট দেয়া হবে না। এজন্য একটা নীতিমালা হবে।’ প্রাথমিকভাবে রাজধানীর আগারগাঁও, উত্তরা, যাত্রাবাড়ী ও ক্যান্টনমেন্ট থেকে নতুন এ পাসপোর্ট দেয়া হবে। পরে তা বর্ধিত হবে সব জায়গায়। এছাড়া বুথ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। উত্তরার দিয়াবাড়িতে বসানো হচ্ছে মূল সার্ভার। সেখানে পাঁচ কোটি পাসপোর্টের ডাটা সংরক্ষণ সম্ভব হবে বলে জানিয়েছেন মহাপরিচালক। ৪৮ পাতার পাঁচ বছর মেয়াদি ই-পাসপোর্ট পেতে গুনতে হবে সাড়ে তিন হাজার টাকা। এছাড়া দশ বছরের জন্য পাঁচ হাজার টাকা দিতে হবে।

৬৪ পৃষ্ঠার ১০ বছর মেয়াদি এক্সপ্রেস পাসপোর্ট পেতে খরচ হবে ১২ হাজার টাকা। মাত্র ৭২ ঘণ্টায় এ পাসপোর্ট পাওয়া যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়