শিরোনাম
◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ◈ ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো তৈ‌রি‌তে বড় উদ্যোগ নিলো বিসিবি ◈ বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার ◈ নির্বাচ‌নের আ‌গে বিদেশিদের সঙ্গে বড় বড় চুক্তি, সরকারের তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ◈ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত ◈ ভোটার পছন্দে পরিবর্তন: আওয়ামী সমর্থকদের বড় অংশ বিএনপির দিকে, নতুন ভোটারদের মধ্যে জামায়াতের উত্থান ◈ সিঙ্গাপুর এয়ারশোতে চমক কম্যাক: বোয়িং–এয়ারবাসের নতুন বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী হতে চাইছে চীন

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২০, ০৫:৪২ সকাল
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২০, ০৫:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দল শক্তিশালী থাকলে সেটা সরকারের বড় শক্তি, বললেন প্রধামন্ত্রী

হ্যাপি আক্তার : প্রধানমন্ত্রী ও আাওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বহু ত্যাগের বিনিময়ে আওয়ামী লীগকে ধরে রেখেছে তৃণমূল। আওয়মী লীগকে বহু অপবাদ দেয়া হয়েছে। অনেক অত্যাচার-নির্যাতন হয়েছে কিন্তু কোনো অত্যাচার-নির্যাতনে আওয়ামী লীগকে ধ্বংস করা যায়নি। আজকে আওয়ামী লীগ দেখিয়ে দিয়েছে, একমাত্র আওয়ামী লীগই পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে। চ্যানেল ২৪

শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির প্রথম যৌথ সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দল শক্তিশালী থাকলে সেটা সরকারের বড় শক্তি। এটা আমি ব্যক্তিগতভাবে উপলব্ধি করতে পারি। আজ সরকারের পাশাপাশি আওয়ামী লীগও সংঘবদ্ধ।

তিনি বলেন, মানুষের যে সমর্থন আমরা পেয়েছি এটা এই জন্য যে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নতি হয়- এই আস্থা ও বিশ্বাস আমরা অর্জন করতে পেরেছি।

তিনি আরো বলেন, ১৯৮১ সালে যখন দলের দায়িত্ব নিই তখন এই চিন্তা মাথায় ছিলো না যে কোনো কিছু হতে হবে বা পেতে হবে। শুধু দেশের জন্য কাজ করে যেতে চেয়েছি। বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করাই লক্ষ ছিলো। আজ দেশের উন্নয়নে আমরা যে দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি, এটা শুধু এখানেই না সারাবিশ্বে স্বীকৃত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়