শিরোনাম
◈ সিসিটিভি ফুটেজে দেখা গেলো টিএসসিতে মধ্যরাতে ঘটে যাওয়া লোমহর্ষক পুরো ঘটনা! (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে পিটিয়ে মারলেন দলীয় কর্মীরা ◈ ৫ মামলায় জামিন পেয়ে নতুন করে যে দুঃসংবাদ পেলেন আইভী ◈ ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ইরানে হামলার আশঙ্কা: নিজ নাগরিকদের অবিলম্বে ইসরায়েল ছাড়ার নির্দেশ দিলো যুক্তরাষ্ট্র ◈ ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মনির হায়দার নিউইয়র্কে মবের শিকার ভাইরাল ভিডিওটি ভুয়া ◈ নরসিংদীতে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরা গ্রেপ্তার ◈ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান  ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীর গ্রেফতারের দাবি সঠিক নয় ◈ ১২ লাখ কৃষকের দেড় হাজার কোটি টাকার কৃষিঋণ মাফ করলো সরকার

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২০, ০১:১১ রাত
আপডেট : ০২ জানুয়ারী, ২০২০, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানের তালেবান গোষ্ঠীর হামলায় ২৩ আফগান সেনা নিহত

ইয়াসিন আরাফাত : বুধবার আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় ৩টি প্রদেশের কয়েকটি চেকপয়েন্টে তালেবান গেরিলারা হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। এরমধ্যে বাল্খ প্রদেশে ৭ জন, উত্তর পূর্বাঞ্চলীয় কন্দুজ প্রদেশে ৯ জন এবং তাখার প্রদেশে ৭ জন মারা গেছে। আলজাজিরা

বাল্খ প্রাদেশিক পরিষদের সদস্য আফজাল হাদিদ জানান, বুধবার দিনের শুরুতে তালেবান গেরিলারা একটি চেকপোস্টে হামলা চালায়। এতে অন্তত ৭ পুলিশ নিহত হয়। হামলার পর ৪ পুলিশ সদস্য নিখোঁজ রয়েছে। তবে তালেবানের এক মুখপাত্র দাবি করেছেন, হামলায় ১১ পুলিশ নিহত হয়েছে। আফজাল হাদিদ বলেন, এটি এখনও নিশ্চিত নয় যে, ওই ৪ পুলিশ তালেবান গেরিলাদের হামলায় সহযোগিতা করেছে নাকি তারা তালেবানের হাতে আটক হয়েছে।

এছাড়াও উত্তর পূর্বাঞ্চলীয় কন্দুজ প্রদেশে তালেবানের আরেক হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য এবং পার্শ্ববর্তী তাখার প্রদেশের ৭জন নিহত হয়েছে।
এদিকে তাখার প্রদেশের একজন মুখপাত্র জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় ১১ তালেবান নিহত হয়। সংঘর্ষের স্থানটি তাজিকিস্তানের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত।

তালেবান গেরিলারা যখন আমেরিকার সঙ্গে কথিত শান্তি আলোচনা চালাচ্ছে তখন তারা আফগান নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে হামলা জোরদার করেছে। আমেরিকার সঙ্গে শান্তি আলোচনা করলেও আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনায় বসতে রাজি নয় তালেবান। কারণ তারা আফগান সরকারকে বৈধ সরকার বলে মনে করে না। সম্পাদনা : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়