শিরোনাম
◈ মক্কায় ড্রোন হামলার তীব্র নিন্দা বাংলাদেশের, সৌদির প্রতি সংহতি ◈ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট অনুমোদন ◈ ২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি, পাবেন না যারা ◈ গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী ◈ দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের জন্য নতুন নির্দেশ ◈ নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব ◈ ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ ◈ অনুমোদন পেল ঢাকার ৩ মেট্রোরেল প্রকল্প, ব্যয় আড়াই লাখ কোটি টাকা ◈ সোলার বসিয়ে ঘরেই বিদ্যুৎ উৎপাদন, অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করতে পারবেন সরকারের কাছে ◈ বাংলাদেশি শ্রমিকদের জন্য ওয়ার্ক পারমিট-ভিসা বন্ধ করল লাওস

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২০, ১০:২০ দুপুর
আপডেট : ০২ জানুয়ারী, ২০২০, ১০:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রলীগের পুনর্মিলনীতে দাওয়াত পাননি শোভন-রাব্বানী

দ্যা ডেইলি ক্যাম্পাস : দেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ৪ জানুয়ারি। ওইদিন রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই অনুষ্ঠানে থাকার কথা রয়েছে ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতা-কর্মীদের। ইতোমধ্যে অধিকাংশের আমন্ত্রণ পত্র দেয়া হয়ে গেছে। তবে পুনর্মিলনীতে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে অপসারিত ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে দাওয়াত দেয়া হয়নি।

বিষয়টি নিশ্চিত করে বুধবার রাতে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ওদের (শোভন ও রাব্বানী) দাওয়াত দেওয়া হবেনা। হাইকমান্ড থেকে এ ব্যাপারে নির্দেশ রয়েছে।’

অন্যদিকে, ছাত্রলীগের ‘বহিষ্কৃত’ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এখনও দাওয়াত পায়নি। দেখি কি করে।’

চাঁদা দাবিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগে গত বছরের সেপ্টেম্বরে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে সরিয়ে দেয়া হয়। পরে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে কমিটির ১ নম্বর জ্যেষ্ঠ সহ-সভাপতি আল নাহিয়ান খান জয়কে আর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হয়েছেন কমিটির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে।

  • সর্বশেষ