শিরোনাম
◈ ইতালিতে আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ, ভিডিও ভাইরাল ◈ শাহজালালে স্বর্ণ চোরাচালান: বিদেশে বসে নিয়ন্ত্রণ ৫০ জনের, দেশে ২০০ চোরাকারবারি ◈ বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ◈ কোনোভাবেই সৌর বিদ্যুতের দাম ৭ টাকা হতে পারে না ◈ নারী এশিয়া কা‌পের ম‌্যা‌চে ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত করায় শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক ◈ কে এই ক্রিকেটার, ৮২ বছর বয়সে অবসর নি‌লেন? ◈ পাবনায় ইস্কন মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে আটক সনাতনী শিক্ষার্থী প্রান্থ কুমার দাস! ◈ নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে ‘বান্ধবীকে বিয়ের আশায়’ স্তন অপসারণ, তরুণীর মৃত্যু ◈ সিটিজেনশিপ টেস্টে ফেল করার ৪টি কারণ জানাল মার্কিন সরকার ◈ যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি আপডেট, সর্বোচ্চ ৫,১৮১ ডলারের পেমেন্ট আসছে এই সপ্তাহে!

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২০, ০৬:৩৭ সকাল
আপডেট : ০১ জানুয়ারী, ২০২০, ০৬:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই বিশ্ব মিডিয়ার মতে, পুতিনকে এখন খোদ যুক্তরাষ্ট্রও সমীহ করে

দেবদুলাল মুন্না : ভ্লাদিমির পুতিন। ছিলেন গোয়েন্দা সংস্থা কেজিবি’র কর্মকর্তা। ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট হন।ক্ষমতার থাকার ২০ বছর পূর্ণ হলো। তিনি এখন বিশ্বে প্রভাবশালী নেতা। খোদ আমেরিকাও তাকে সমীহ করে চলে। রাশিয়ার সংবিধানমতে, তিনবারের বেশি কেউ প্রেসিডেন্ট হতে পারবেন না কিন্তু পুতিন নিজের অন্যতম বিশ্বস্ত দিমিত্রি মেদভেদেভকে ২০০৮ সালে প্রেসিডেন্ট বানিয়ে নিজে হন প্রধানমন্ত্রী। সূত্র বিবিসি ও এএফপি।

ভ্লাদিমির পুতিনের শাসনামলে বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে রাশিয়া। পুতিন ক্ষমতাসীন হওয়ার সময় দ্বিতীয়বারের মতো চেচনিয়া যুদ্ধ শুরু করে রাশিয়া। চেচনিয়ার রাজধানী গ্রোজনি অবরোধ করে রাখে রুশ সেনারা। সে সময় তিনি জনগণের কাছে হিরো বনে যান ।

২০০০ সালের পুতিন নির্বাচনের মাধ্যমে ফের রাশিয়ার প্রেসিডেন্ট হন। ওই বছরের আগস্টে কৃষ্ণ সাগরে কার্স্ক সাবমেরিন বিপর্যয়ের ঘটনা ঘটে। এতে ১১৮ নাবিক মারা যান। ২০০১ সালে বুশের সঙ্গে পুতিনের বৈঠক হয়। ২০০৩ সালে ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি রাশিয়ায় যান ইরাক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য। রানির আমন্ত্রণে পুতিন ব্রিটেন যান ২০০৩ সালে। ১৮৭৪ সালের পর পুতিনই প্রথম সরকারপ্রধান, যিনি যুক্তরাজ্য যান। বিশ্ব রাজনীতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের লক্ষ্য হলো রাশিয়াকে আবার দোর্দণ্ড প্রতাপশালী করা। ২০১২ সালে ক্রেমলিনে আবার ফিরে আসার পর অনেক ইতিবাচক পররাষ্ট্রনীতি গ্রহণ করেন। মার্কিন গোয়েন্দাদের অভিযোগ, ২০১৬ সালে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করেছে রাশিয়া।

  • সর্বশেষ