শিরোনাম
◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০১৯, ০৩:১০ রাত
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৯, ০৩:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোমবার দুপুরে নয়াপল্টনের সামনে বিএনপির সমাবেশ

শিমুল মাহমুদ: রোববার সন্ধ্যায় দলটির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপিতে এতথ্য জানানো হয়েছে।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে অ্যাখ্যা দিয়ে এ সমাবশের আয়োজন করা হয়।

এর আগে দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের ইতিহাসে আজ এক কলঙ্কিত ‘ভোটাধিকার হরণ ও ভোট ডাকাতির ভয়াল রাত’। এই রাতেই ভোটারদের কাছ থেকে তাদের ভোটাধিকার হরণ করা হয়েছিল, দেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আগামীকাল ৩০ ডিসেম্বর ২০১৯- এই দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। যা ইতোমধ্যেই আপনাদের অবহিত করা হয়েছে। ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে দেশব্যাপী বিএনপি সভা-সমাবেশ-মিছিল-কালো ব্যাজ ধারণ এবং দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করবে। ঢাকায় দিবসটি উপলক্ষে আগামীকাল নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ের সামনে অথবা সোহরাওয়ার্দী উদ্যানে বেলা ২টায় সমাবেশ অনুষ্ঠিত হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়