শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০১৯, ১২:১৬ দুপুর
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৯, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্প পুনর্নিবাচিত হলে হোয়াইট হাউজ ছাড়ার ইঙ্গিত ইভাঙ্কা ট্রাম্পের

আপেল মাহমুদ : আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে বাবা ডোনাল্ড ট্রাম্প পূণরায় নির্বাচিত হওয়ার পর হোয়াইট হাউসের পদ ছাড়তে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন ইভাঙ্কা ট্রাম্প।

সিবিএসের ‘ফেইস দ্য নেশন’ অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, “আমার কাছে সন্তানের দরকারই যেন সবচেয়ে বেশি অগ্রাধিকার পায় সেজন্য আমার সিদ্ধান্ত সবসময়ই দোলাচলের মধ্যে থাকে। এ উত্তরের জন্য আমার সন্তানরাই আমাকে সবচেয়ে বেশি তাড়িত করবে।

ইভাঙ্কা জানান, ”আমার সন্তানরা এবং তাদের সুখই আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ,”। আসন্ন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জিতলে তার উপদেষ্টা হিসেবে  কাজ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে বলেন ইভাঙ্কা।

বাবার হয়ে যুক্তরাষ্ট্রের প্রতিটি রাজ্যে ঘুরেছেন জানালেও তার কাজ এখনও ‘শেষ হয়নি’ বলেও মনে করেন ৩৮ বছর বয়সী এ নারী। বলেন, “আমরা অনেক কিছুই করেছি, যদিও তা যথেষ্ট নয়,”। কখনো নির্বাচনে দাঁড়াবেন কিনা, এমন প্রশ্নের জবাবে হোয়াইট হাউসের এ উপদেষ্টা বলেন, “সত্যি বললে, আমার কাছে রাজনীতিকে কম আকর্ষণীয় মনে হয়।”

ইভাঙ্কার পাশাপাশি তার স্বামী জ্যারেড কুশনার ও ২০১৭ সাল থেকেই  ট্রাম্পের হয়ে কাজ করে আসছেন। ২০১৬-র প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারেও রিপাবলিকানদের হয়ে এ দম্পতি কাজ করেছেন। সম্পাদনা: রাশিদুল

 

  • সর্বশেষ