শিরোনাম
◈ মহাকাশে রহস্যময় গ্রহাণুর অস্বাভাবিক গতি, ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না বিজ্ঞানীরা! ◈ ফার্মগেট থেকে ঢাবি-জবি, রাজধানীতে বাসে আগুন ও ককটেল হামলার ঘটনায় উদ্বেগ; মেট্রো স্টেশনেও আতঙ্ক ◈ শত কোটি টাকার ঋণে বিপাকে অনন্ত জলিল, ২২৬ কোটি টাকা আদায়ে ব্যাংকের আইনি নোটিশ ◈ নালিশ করায় বাড়িতে ঢুকে ছাত্রীকে কুপিয়ে জখম করল সহপাঠী, সিসিটিভিতে চাঞ্চল্যকর দৃশ্য ◈ টিকিট বিক্রির পৌনে সাতশ কোটি টাকা আয় হিসেবে দেখায়নি মেট্রোরেল!(ভিডিও) ◈ পাকিস্তানের রাওয়াল পি‌ন্ডি‌তে নারী সংবাদ উপস্থাপককে গুলি করে হত্যা ◈ মালয়েশিয়াকে ২০৫ রা‌নে হা‌রি‌য়ে যুব এশিয়া কা‌পের সে‌মিফাইনা‌লে বাংলা‌দেশ ◈ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিল উত্থাপন সংসদে ◈ সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ খাতে বড় পরিবর্তন, সংসদে উঠল তিন অধ্যাদেশ ◈ নিজের টাকা ছাড়াই সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ, নতুন অধ্যাদেশ জারি সরকারের

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০১৯, ০৭:০৯ সকাল
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০১৯, ০৭:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সিক্রেট সান্তা’ হলেন বিল গেটস, তরুণীকে অকল্পনীয় উপহার !

বাংলাদেশ প্রতিদিন : খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনে সান্তাক্লোজ চুপিচুপি এসে মাথার কাছে উপহার রেখে যাবে- এটা প্রাচীন ধারণা হলেও সান্তাক্লোজের ওই উপহারের জন্য এখনো সকলে অপেক্ষায় থাকেন।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটের বাসিন্দা শেলবি ‘রেডিট' সংস্থার পক্ষ আয়োজিত একটি অনলাইন ক্রিসমাস গিফট আদানপ্রদান কর্মকাণ্ডে সামিল হয়েছিলেন। ক্রমে তিনি আবিষ্কার করলেন তার ‘সিক্রেট সান্তা' বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ধনকুবের বিল গেটস!

২০১৩ সাল থেকে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস যোগ দিচ্ছেন এই ‘রেডিট গিফট এক্সচেঞ্জে'। ‘সিএনএন' -কে শেলবি জানান, ‘‘এটা সবারই জানা বিল গেটস বহু বছর ধরেই এতে অংশ নিচ্ছেন। কিন্তু আমি কখনও ভাবিনি উনিই আমার সিক্রেট সান্তা হবেন।'' তিনি বলেন, ‘‘এটা সত্যিই অভাবনীয়।''
শেলবি জানিয়েছেন, তিনি বিল গেটসের থেকে ৩৬ কেজির উপহার পেয়েছেন। সেখানে অনেক কিছুর সঙ্গে রয়েছে ‘দ্য গ্রেট গ্যাটসবি'-র এক সুন্দর পাণ্ডুলিপি, একটি হ্যামক, চকোলেট, হ্যারি পটারের সান্টা টুপি। এছাড়াও রয়েছে তাঁর বিড়ালের জন্য উপহারও। এই উপহার ছাড়াও বিল গেটস ‘আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন'-এ শেলবির মায়ের নামে অনুদান জমা করেছেন। শেলবির মা মারা গিয়েছেন তাঁর বিয়ের দশ দিন আগে।

এম‌ন অভাবনীয় উপহারমালা পেয়ে অভিভূত শেলবি লিখে জানান, তিনি এখনও বিশ্বাস করতে পারছেন না তিনি এমন বিশেষ ও ব্যক্তিগত উপহার পেয়েছেন। তবে তার মতে সেরা উপহার নিঃসন্দেহে ‘আমেরিকান হার্ট সেন্টার'-এ তার মায়ের নামে জমা পড়া অনুদান। তিনি বলেন, তার পক্ষে এই অনুভূতিকে প্রকাশ করা সম্ভব নয়।

  • সর্বশেষ