শিরোনাম
◈ কাল পাস হচ্ছে বাজেট, আসছে যেসব পরিবর্তন ◈ ৭১ সালে জামায়াতের ভূমিকা পরিস্কার করা উচিত: মির্জা ফখরুল  ◈ চাহিদা ও দাম দুটোই কমেছে, ইউরোপে চাপে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের বয়স ৮৪ বছর, ১০০ বছর নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ অর্থ বিল সংশোধন করে করমুক্ত আয়সীমা ৪-৫ লাখ টাকা করা হচ্ছে ◈ কারিগরি ত্রুটিতে দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়তে পারে লোডশেডিং ◈ প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তি, নেই সমাধান ◈ জাপানের বিরুদ্ধে প্রথম দলে দেখা যাবে নেইমারকে? লাখ টাকার প্রশ্ন ব্রাজিল শিবিরে ◈ বিরোধী দল সেই সংস্কারের কথা বলে, যে সংস্কার তাদের ক্ষমতার ভাগ দেবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় সমঝোতা কি ভেস্তে যাবে

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০১৯, ০৭:১৫ সকাল
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০১৯, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদত্যাগের ঘোষণা দিলেন ইরাকের প্রেসিডেন্ট

বাংলাদেশ প্রতিদিন : অর্থনৈতিক সমস্যার সমাধান ও দুর্নীতি দমনের দাবিতে গত ১ অক্টোবর থেকে ইরাকে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভের কারণে গত ২৯ নভেম্বর সেদেশের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি পদত্যাগ করেছেন।

আর এ পরিস্থিতির মধ্যেই পদত্যাগের ঘোষণা দিলেন ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট বারহাম সালিহ সংসদের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।

ওই বার্তায় তিনি বলেছেন, 'আল-বান্না' জোটের পক্ষ থেকে যাকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছে তাকে এই পদে বসানো হলে সংবিধান লঙ্ঘিত হতে পারে। তিনি আরও জানিয়েছেন, সংসদ সদস্যদেরকে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের সুযোগ দিতেই তিনি পদত্যাগপত্র দিয়েছেন।
ইরাকের রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত নয়া প্রধানমন্ত্রী নির্বাচনের বিষয়ে সমঝোতায় পৌঁছাতে পারেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়