শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০১৯, ০৪:২১ সকাল
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৯, ০৪:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাষ্ট্রদ্রোহের দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত মোশাররফের পক্ষেই লড়বে পাকিস্তান সরকার, অ্যাটর্নি জেনারেল

সাইফুর রহমান : পাকিস্তানের সাবেক সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফের বিরুদ্ধে দেয়া মৃত্যুদণ্ডে রায়ে তার প্রতি অবিচার করা হয়েছে দাবি করে এর বিরুদ্ধে আপিলে তার পক্ষে অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন ইমরান খানের সরকার। মঙ্গলবার আদালতের রায় ঘোষণার পর পরই এর বিরুদ্ধে এক বিবৃতি দিয়ে সমালোচনা করে পাকিস্তানি সেনাবাহিনী। এরপর বুধবার দেশটির সরকার মোশাররফের পক্ষে তাদের অবস্থান ব্যক্ত করলো। এর অঅগে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল আনোয়ার মনসুর এবং প্রধানমন্ত্রী ইমরানের তথ্যসচিব ডা. ফিরদৌস আশিক আওয়ান এক যৌথ সংবাদ সম্মেলন ডাকেন। এসময় অ্যাটর্নি জেনারেল বলেন, আমি এই মামলায় আইনের শাসনের জন্যই লড়াই করবো, কোনো ব্যক্তির জন্য নয়। দি ডন

অ্যাটর্নি জেনারেল অভিযোগ করেন, বিশেষ আদালতের এই মামলায় সাবেক প্রেসিডেন্টকে সুষ্ঠু বিচারের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। তিনি বলেন, অভিযুক্তের কোনো বক্তব্য না নিয়ে তাড়াহুড়ো করে তার অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়েছে। পাকিস্তান সরকারের প্রধান এই কৌঁসুলি আরো বলেন, রাষ্ট্রদ্রোহের অপরাধে শাস্তি প্রদানে কোনো প্রশ্নের অবকাশ নেই, কিন্তু এই মামলায় সংবিধান মোতাবেক সুষ্ঠু বিচার নিশ্চিত করা হয়নি। একটি বিচার প্রক্রিয়া সুষ্ঠু হওয়ার পাশাপাশি দৃশ্যমান হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর সামরিক বাহিনীর পক্ষে গতকাল এক বিবৃতিতে বলেন, রাষ্ট্রদ্রোহের দায়ে পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ডের ঘটনাটি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পদমর্যাদার জন্য বেশ বেদনাদায়ক। বুধবার এই মামলার বিষয়ে আলোচনার জন্য জেনেভা সফর বাতিল করে নিজ দল তেহরিক-ই-ইনসাফের জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

  • সর্বশেষ