শিরোনাম
◈ রেকর্ড দল ও প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ফিরে দেখা বাংলাদেশের নির্বাচনী ইতিহাস ◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৯, ১১:০৫ দুপুর
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৯, ১১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনবদ্য এক রেকর্ড গড়লেন রোনালদো

রাকিব উদ্দীন : একের পর এক রেকর্ড ভেঙেই চলেছেন জুভেন্টাস ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। এবার গড়লেন আরেক রেকর্ড। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে (সিরি’আ, লা লিগা, ইপিএল, বুন্দেস লিগা, লিগ ওয়ান) টানা ১৫ মৌসুমে দশ বা এর চেয়ে বেশি গোল করার অনবদ্য এক নজির গড়েছেন এ তারকা।

২০০৫-০৬ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এ পথচলা শুরু রোনালদোর। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ গোল করেছিলেন তিনি। ২০০৯-১০ রিয়ালে যোগ দিয়ে প্রথম মৌসুমেই ৩৩ গোল করে রোনালদো জানান দিয়েছিলেন সামনে অপেক্ষায় থাকা সোনালি সময়ের। পরের আট মৌসুমে রোনালদো কোনোবারই ৪২ গোলের চেয়ে কম করেননি! গ্যালাক্টিকোসদের হয়ে সর্বোচ্চ ৬১ গোল তিনি করেছিলেন ২০১৪-১৫ মৌসুমে।

২০১৮ সালে তিনি পাড়ি জমান ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসে। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ ম্যাচে করেছিলেন ২৮ গোল। চলতি ২০১৯-২০ মৌসুমে এরই মধ্যে তিনি নামের পাশে যোগ করেছেন ১১ গোল। শেষ দুটি এসেছে ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে উদিনেসের বিপক্ষে। যার প্রথমটি তাকে টানা ১৫ মৌসুমে দশ বা এর বেশি গোল করার অনন্য স্বাদ দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়