শিরোনাম
◈ সীতাকুণ্ডে মহাসড়কে দাঁড়ানো বাসে লরির ধাক্কা, শিশুসহ নিহত ৫ ◈ বিশ্বের সেরা এয়ারলাইনস ভিয়েতনাম ও বিমানবন্দরের খাবার হিথরো! ◈ বগুড়া আদালত চত্বরে তরুণীকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা, টানাহেঁচড়ায় পরনের পোশাক ছিঁড়ে যায় (ভিডিও) ◈ বঙ্গোপসাগর ঘিরে সহযোগিতা ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী টোকিও: জাপানের প্রধানমন্ত্রী ◈ কৌশলগত অংশীদারত্বে বাংলাদেশ-জাপান, জ্বালানি-আইসিটি ও গভীর সমুদ্রবন্দরে সহযোগিতা বাড়বে ◈ এএফসি কংগ্রেস নিয়ে ইনফান্তিনোর বিরুদ্ধে অভিযোগ ◈ ইয়ামাল-এমবাপেকে পেছনে ফেলে প্রথমবার ব্যালন ডি’অর জিত‌লেন হ‌্যা‌রি কেইন ◈ জামিনে মুক্তি পেয়ে পুরোনো অপরাধে ফিরছেন দাগি আসামিরা ◈ অনলাইনে ট্রেনের টিকিট কালোবাজারি ঠেকানো কঠিন: রেলমন্ত্রী ◈ বাংলাদেশে জাপানি বিনিয়োগের সম্ভাবনা কতটা, কী কী শর্ত পূরণ জরুরি

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৯, ০৭:৩৩ সকাল
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৯, ০৭:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে ফ্যান কারখানায় আগুনে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত

নিউজ ডেস্ক: জেলার সদর উপজেলার কেশরিতা এলাকায় ফ্যান কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত হয়েছে। ময়নাতদন্ত শেষে সোমবার (১৬ ডিসেম্বর) তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সিআইডির ফরেনসিক দল। মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। সূত্র: সময় টিভি, জাগো নিউজ

নিহতরা হলেন- বাড়িয়া ইউনিয়নের নোয়াগাঁও এলাকার লাল মিয়ার ছেলে পারভেজ, ময়মনসিংহের রাঘবপুর এলাকার সেলিম মিয়ার ছেলে তারিকুল ইসলাম, দিনাজপুরের বারবটিকা এলাকার আবদুল হামিদের ছেলে মোহাম্মদ লিমন, গাজীপুর সদর উপজেলার কালনী গ্রামের সাইফুল ইসলামের ছেলে ফয়সাল খান, শ্রীপুরের মার্তা গ্রামের নজরুল ইসলাম নজর ছেলে শামীম, একই এলাকার কামাল হোসেনের ছেলে রাশেদ, রংপুরের আরাগাছ এলাকার তাজুল ইসলামের ছেলে ফরিদুল ইসলাম, নরসিংদীর বেলাব থানার চর কাশিনগর এলাকার ছেলে সজল মিয়া ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার মুনিয়ার ছেলে ইউসুফ মিয়া।

এ ঘটনায় আহত দুইজনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনুর ইসলামকে প্রধান করে ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। ইতোমধ্যে আগুনে নিহত প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা তাৎক্ষণিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে শ্রম মন্ত্রণালয়।

  • সর্বশেষ