শিরোনাম
◈ দুই জাহাজ কেনায় উধাও ১০ মিলিয়ন ডলার ◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০১৯, ০১:০৩ রাত
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৯, ০১:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজাকার কোনো সময় শহীদ হতে পারে না, বললেন আ স ম রব

শিমুল মাহমুদ: শনিবার রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব আরো বলেন, যুদ্ধাপরাধের বিষয় জিইয়ে রাখা হয়েছে যারা ক্ষমতায় আছেন তাদের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য।যাতে করে দুর্বৃত্তায়ন করা যায়।আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।

রব বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে পুলিশ উইথড্রো হয়ে যাবে আর জনগণের জন্য কোনো প্রটেকশন থাকবে না এই ধরনের অরাজকতা তো এই দেশে চলতে পারে না।

তিনি বলেন, বুদ্ধিজীবীরা যে জন্য জীবন দিয়েছেন সেই স্বাধীন বাংলাদেশ আজও প্রতিষ্ঠিত হয় নাই।অন্যায়-অত্যাচার, জুলুম-নির্যাতন, ভোট ডাকাতি সবই চলছে দেশে।এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়