শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০১৯, ০৪:২১ সকাল
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৯, ০৪:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বচ্ছতা-দ্রুততার সঙ্গে কাজ করার কথা জানালেন মন্ত্রিপরিষদ সচিব

আনিস তপন : যতদিন দায়িত্ব পালন করবেন ততদিন স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে তা পালন করার কথা জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, প্ল্যান করা আছে, এখন শুধু সেই অনুযায়ী কাজ করবো।

বুধবার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) কার্যনির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এসব কথা বলেন তিনি। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

মন্ত্রিপরিষদ সচিব হিসেবে মেয়াদ এক বছর বেড়েছে, আগামী দিনগুলোতে তার পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমাদের পরিকল্পনা করা আছে। সেই অনুযায়ী কাজ হবে। তবে আমি একটু দ্রুত কাজ করার চেষ্টা করি। ইনস্ট্যান্টলি অনেক সময় ইমার্জেন্সি ফাইলও ডেভেলপ করি। কাজ যত তাড়াতাড়ি সম্ভব, যত স্বচ্ছতার সঙ্গে সম্ভব, এফেক্টটিভলি যাতে হয়, সেটা নিশ্চিত করবো।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিব হিসেবে যোগ দেন সেতু বিভাগের সিনিয়র সচিব আনোয়ারুল ইসলাম। আগামী ১৫ ডিসেম্বর তার অবসর-উত্তর ছুটিতে যাওয়ার কথা থাকলেও ছুটি স্থগিত করে আগামী ১৬ ডিসেম্বর থেকে অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে মন্ত্রিপরিষদ সচিব পদে বিসিএস ১৯৮২ (বিশেষ) ব্যাচের এই কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। সম্পাদনা : ভিক্টর কে. রোজারিও

  • সর্বশেষ
  • জনপ্রিয়