শিরোনাম
◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল ◈ মেয়াদের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি: চলমান প্রক্রিয়ার অংশ বলে দাবি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ◈ সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ ◈ একক সংখ্যাগরিষ্ঠতা, ঝুলন্ত পার্লামেন্ট, কোয়ালিশন সরকার, ক্ষমতা হস্তান্তর কিংবা সরকার গঠন- এগুলো কীভাবে হয় ◈ সারা দেশে গত ৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা হয়েছে ২৭৪টি : প্রেস উইং  ◈ রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেবার লক্ষ্যেই প্রণীত জুলাই সনদ : আলী রীয়াজ ◈ পাকিস্তান‌কে আই‌সি‌সির উ‌চিৎ শিক্ষা দেয়া উ‌চিৎ, বল‌লেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০১৯, ০৩:০২ রাত
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৯, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খেলার বিরতিতে সন্তানকে স্তন্যদান

স্পোর্টস ডেস্ক : শত ব্যস্ততার মাঝেও সন্তানকে এক মুহূর্তের জন্য ভুলে থাকতে পারেননি এক ‘মা’। ভারতের মিজোরামের রাজ্যস্তরের ভলিবল খেলোয়াড় লালভেন্টলুয়াঙ্গি ওরফে ভেনি। নিজের খেলার সঙ্গে যেমন তিনি কোনও আপোস করেন না, তেমনি খেলার মাঝেই সামলাতে পারেন নিজের ছোট্ট সন্তানকে। বিরতিতে ছুটে যান তার কাছে। স্তন্যদান করে বুঝিয়ে দেন, মা আসলে মা-ই।

অভিনব সেই দৃশ্যের সাক্ষী থাকলো মিজোরাম রাজ্য গেমস ২০১৯। গেমসের উদ্ধোধনী দিনে তুইকুম নামে একটি ভলিবল দলের অধিনায়ক ভেনি খেলছিলেন। কিন্তু ম্যাচের বিরতিতে বাকি খেলোয়াড়রা যখন বিশ্রামে ব্যস্ত, ভেনি ছুটে যান নিজের সাত মাসের ছোট্ট সন্তানের কাছে।

ধীরেসুস্থে তাকে স্তন্যপান করিয়ে আবার ম্যাচে ফেরেন। যদিও মাঠের মধ্যেই দুটি দায়িত্ব সামলেও খেলায় অবশ্য ছিঁটেফোঁটাও প্রভাব ফেলতে দেননি ভেনি। অনায়াস জয় ছিনিয়ে আনেন ম্যাচে।

ভেনির সেই দ্বিমুখী দায়িত্ব মাঠেই নজরে পড়ে এক চিত্রসাংবাদিকের। তিনি সেই অসাধারণ মুহূর্ত ক্যামেরাবন্দি করে নেন সঙ্গে সঙ্গেই। পরে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে সেই ছবি। সকলেই অকুণ্ঠ প্রশংসা করেছেন ভেনির। একই অঙ্গে ভিন্ন রূপের ভেনিকে নিয়ে গর্বিত মিজোরামের ভলিবল মহলও। তারাও ভেনির প্রশংসায় পঞ্চমুখ।

শুধু তাই নয়, বিষয়টি নজরে এসেছে মিজোরামের ক্রীড়ামন্ত্রী রবার্ট রয়তেরেও। ছবি দেখে ভেনির এই নিষ্ঠার প্রশংসা করার পাশাপাশি তার জন্য দশ হাজার রুপি পুরস্কারের ঘোষণাও করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়