শিরোনাম
◈ ঈদে চন্দ্রা টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ, ১০ কিমি দীর্ঘ যানজট ◈ শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ না ফেরার দেশে অভিনেতা শামস সুমন ◈ ইরান-ইসরাইল-মার্কিন যুদ্ধে ভারতের ওপর ৫০ বিলিয়ন ডলারের ধাক্কা ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে বরফ গলছে! ◈ যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ, কঠোর অবস্থানে মোজতবা খামেনি ◈ এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক ◈ নববর্ষে চালু হচ্ছে কৃষক কার্ড, প্রথম ধাপে ২১ হাজার কৃষক পাচ্ছেন সহায়তা ◈ ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের ◈ মশক নিধনে ঢাকার দুই সিটিকে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর, বর্জ্য ব্যবস্থাপনায় দেশীয় প্রযুক্তিতে জোর

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৯, ১২:৩১ দুপুর
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৯, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় ডিবির অভিযানে ২টি চোরাই মোটর সাইকেলসহ ৪জন গ্রেপ্তার

আরএইচ রফিক,বগুড়া : বগুড়া গোয়েন্দা পুলিশ (ডিবি)এর অভিযানে জেলার শিবগঞ্জের পল্লী থেকে আন্তঃজেলা মোটর সাইকেল চোরাই চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে ২টি চোরাই মোটর সাইকেল। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার খাদাইল মোন্নাপাড়ায় অভিযানকালে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার খাদাইল গ্রামের বাসিন্দা মৃত আমজাদ হোসেনের ছেলে আঃ রাজ্জাক (৪৫), মৃত হাছেন আলী সোনারের ছেলে মোকারম সোনার (৪০), একই উপজেলার পলিগাতী গ্রামের মোজাম্মেলে ছেলে মোঃ তৌহিদুল মণ্ডল (৩৫)এবং অন্যজন কাহালু উপজেলার ছাতুয়াপাড়া গ্রামের রইচ উদ্দিনের ছেলে জাকিউল ইসলাম (৪৫)।

জেলা পুলিশের একটি দায়িত্বশীল বিষয়টি নিশ্চিত করে জানায়, গতকাল মঙ্গলবার সকাল আনুমানিক ৬টার দিকে গোয়েন্দা তথ্যর ভিত্তিতে ইন্সপেক্টর আসলাম আলীর নের্তৃতে জেলা ডিবি ইউনিটের একটি দল শিবগঞ্জ উপজেলার খাদাইল মোন্নাপাড়া এলাকায় অভিযান চালায় । এসময় তারা গ্রামের জনৈক মোকারমের বাড়ীর একটি ঘড়ের মধ্য থেকে ১টি ১০০ সিসি লাল রংয়ের হিরো-ডিলাক্স ও ১টি ১০০ সিসি লাল রংয়ের হিরো স্পেলেন্ডার চোরাই মোটর সাইকেল জব্ধ করে । সূত্র জানায় এসময় সেখানে চোরাই মোটর সাইকেল ২টির কেনা বেচার প্রস্তুতি চলছিল।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। সম্পাদনা : মৌরী সিদ্দিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়