শিরোনাম
◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৯, ০৭:২৮ সকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৯, ০৭:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কঙ্গোর যুবকের কণ্ঠে জেমসের ‘সুলতানা বিবিয়ানা’ গান ভাইরাল (ভিডিও)

যুগান্তর : ‘ওপেন টু বাইস্কোপ, নাইন টেন টেলিস্কোপ, সুলতানা বিবিয়ানা সাহেব বাবুর বৈঠক খানা’। এ কথাটি বলে ছোটবেলায় ‘কানামাছি ভোঁ ভোঁ যারে পাবি তারে ছোঁ’ নামক দলগত একটি খেলা খেলেনি এমন মানুষ নেই বললেই চলে।

তবে সে খেলায় কবিতার মতো বলা সেই কথাটিকে আবারও সামনে এনেছিলেন দেশের জনপ্রিয় ব্যান্ডশিল্পী জেমস তার 'সুলতানা বিবিয়ানা' শিরোনামে গানের মাধ্যমে।

গানটি বেশ জনপ্রিয়তা পায়। এখনও জেমসভক্তদের মুখেমুখে সে গান শোনা যায়।

তবে এবার কোনো বাংলাদেশি নয় আফ্রিকার দেশ কঙ্গোর এক অধিবাসী গাইলেন জেমসের সেই কালজয়ী গান।

ফেসবুকে সেই গানটি রীতিমতো ভাইরাল। ভিডিওতে দেখা গেছে, মিউজিকের তালে তালে আফ্রিকান সেই যুবক গান গাইছেন আর নাচছেন বেশ কয়েকজন বিদেশি যুবক।

এদিকে যুবকের গায়কীর প্রশংসা করেছেন বাংলাদেশি নেটিজেনরা।

জানা গেছে, কঙ্গোতে 'হৃদয়ে আমার বাংলাদেশ ব্যানারে' বাংলাদেশি প্রবাসীদের একটি অনুষ্ঠানে এভাবেই কঙ্গোর সেই যুবক জেমসের সুলতানা বিবিয়ানা গানটি গেয়েছিলেন। তাতে প্রবাসী বাংলাদেশিরা বেশ সম্মানিতও হয়েছেন। তবে অনুষ্ঠানটি কবে আর কঙ্গোর কোথায় হয়েছে সে বিষয়ে জানা যায়নি

https://www.facebook.com/MASbanglatime/videos/472020556759730/

  • সর্বশেষ
  • জনপ্রিয়